ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শক্তি বাড়াতে মুম্বইয়ে এবার ১৭.৫০ কোটির বিদেশি, রোহিতদের ভাগ্য নিয়ে নতুন খবর
ঠিক তারপরেই বিশাল অর্থ পকেটে পুরলেন ক্যামেরন গ্রিন। ১৭.৫০ কোটিতে তাঁকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। সিএসকে বেন স্টোকসকে তুলে নিল ১৬.২৫ কোটিতে। লখনৌ সুপার জায়ান্টস নিকোলাস পুরানকে কিনল ১৬ কোটি খরচ করে।
ইংল্যান্ডের উঠতি তারকা হ্যারি ব্রুকসও বিশাল দাম পেলেন প্ৰথমবারেই। তাঁর দাম উঠল ১৩.২৫ কোটি টাকা। স্যাম কুরান, বেন স্টোকস এবং ক্যামেরন গ্রিন অতীতের সমস্ত আইপিএল নিলামের রেকর্ড ভেঙে দিলেন শুক্রবার।
ক্যামেরন গ্রিন আইপিএলের নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটারের তকমা পেয়ে গেলেন এদিন। স্যাম কুরানের জন্য ১৮ কোটি পর্যন্ত দর তুলেছিল মুম্বই। তবে কুরানকে পাঞ্জাব কিনে নেয় শেষমেশ। কুরানকে না পেয়েই ক্যামেরন গ্রিনের জন্য অলআউট ঝাঁপায় মুম্বই। আরসিবি, দিল্লিও কুরানকে পাওয়ার লড়াইয়ে ছিল। তবে শেষমেশ শেষ হাসি হাসে মুম্বই।
গত নিলামেই ঈশান কিষানকে ১৫.২৫ কোটিতে কিনেছিল মুম্বই। মুম্বইয়ের ইতিহাসেও সবথেকে দামি তারকা হয়ে গেলেন গ্রিন, কিষানকে পেরিয়ে।
টি২০ ওয়ার্ল্ড কাপ শুরুর আগে গ্রিন অস্ট্রেলিয়ার সফরকারী দলের হয়ে খেলতে এসে ভারতে নজর কেড়েছিলেন। ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে ৩ ম্যাচে ১১৮ করেছিলেন ২১৪.৫৫ স্ট্রাইক রেটে।
২৩ বছরের অজি তারকার টি২০ এবং টেস্টে অভিষেক এই বছরেই। ভারতের বিরুদ্ধে টি২০-তে দুর্ধর্ষ পারফরম্যান্স গ্রিনকে টি২০ বিশ্বকাপের জায়গা পাকা করে দেয়।
মুম্বই গ্রিনের জন্য ১৭.৫০ কোটি টাকা খরচ করে বসায় আপাতত তাঁদের পার্সে রয়েছে মাত্র ৩.৫০ কোটি টাকা। মায়াঙ্ক মার্কণ্ডে এবং মুরুগান অশ্বিনকে রিলিজ করে দেওয়ায় মুম্বই আপাতত এক স্পিনারের সন্ধানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ