ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রিত কারান, জেনে নিন নিলাম মূল্য
তবে রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন স্যাম কারান। আইপিএলের নিলাম ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রিত খেলোয়াড়ে পরিণত হলেন তিনি। ইংলিশ এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস।
এর আগে সর্বোচ্চ দামে বিক্রিত হওয়ার রেকর্ডটি ছিল ক্রিস মরিসের। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারকে ২০২১ সালের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপি দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এবার তাকে ছাড়িয়ে গেলেন কারান। ২০১৯ সালের পর আবারও তাকে দলে ভেড়ায় পাঞ্জাব। গত দুই আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন এই অলরাউন্ডার। চেন্নাই এবারও চেষ্টা করেছিল তাকে নিতে। কিন্তু দাম সাড়ে ১৫ কোটি ছাড়িয়ে যাওয়ার পর হাল ছেড়ে দেয় তারা।
অলরাউন্ডার ক্যাটাগরিতে এরপর চমক দেখান ক্যামেরন গ্রিন। কারানকে টপকে যাওয়ার খুব কাছাকাছিই ছিলেন তিনি। কিন্তু তাদের মধ্যে ব্যবধানটা শেষ পর্যন্ত থেকে যায় এক কোটি রুপির। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।
বেন স্টোকসের এবারও নিলামের টেবিল কাঁপাবেন সেটা অনুমিতই ছিল। বিশ্বমানের এই ইংলিশ অলরাউন্ডারকে কিনতে ১৬ কোটি ২৫ লাখ রুপি খরচ করে চেন্নাই সুপার কিংস। এছাড়া অলরাউন্ডার ক্যাটাগরির মধ্যে জেসন হোল্ডার ৫ কোটি ৭৫ লাখে রাজস্থান রয়্যালসে, ৫০ লাখ রুপিতে ওডিন স্মিথ গুজরাট টাইটান্স ও সমান মূল্যে পাঞ্জাবে সিকান্দার রাজা। এই ক্যাটাগরিতে দল পাননি শুধু সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ