ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

অবশেষে নেতৃত্ব ছাড়লেন পুরান উইন্ডিজ দলপতি

২০২২ নভেম্বর ২২ ১২:১৫:৫১

অবশেষে নেতৃত্ব ছাড়লেন পুরান উইন্ডিজ দলপতি

চলতি বছরের মে মাসে কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব পেয়েছিলেন পুরান। পূর্ণমেয়াদে তিনি অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ১৫ ওয়ানডেতে ৪টি এবং সমান টি-টোয়েন্টিতেও ৪টি ম্যাচে জয় পায়।

ব্যর্থতার ষোলোকলা পূরণ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মতো দলের কাছে হেরে প্রথমপর্ব থেকেই বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেতৃত্ব ছাড়ার বিষয়ে পুরান বলেন, 'অনেক ভেবেচিন্তেই আমি নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের ভীষণ হতাশাজনক গেছে। আমি দায়িত্ব নিয়েছিলাম গর্ব এবং উদ্যমের সঙ্গে। বছরজুড়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের মতো করে হয়নি।'

শুধু নেতৃত্ব নয়, খেলোয়াড় হিসেবেও সাম্প্রতিক সময়ে একদমই ভালো অবস্থায় নেই পুরান। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১০ ইনিংসে করেছেন মাত্র ৯৪ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ইনিংসগুলো ছিল ৫, ৭ আর ১৩ রানের।

পুরান বলেন, 'আমি বিশ্বাস করি, দল এবং আমার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটাই ভালো হবে। আমি একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য অবদান রাখায় মনোযোগী হতে চাই।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত