ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের চরম ভরাডুবির পর ভারতীয় কোচের পরিবর্তন
নিউজিল্যান্ড সফরে ভারতের প্রধান কোচ হয়ে যাবেন তিনিই। বিশ্রাম দেওয়া হচ্ছে রাহুল দ্রাবিড়কে। শুধু দ্রাবিড়ই নন, নিউজিল্যান্ড সফরে তার দুই সহকারী কোচকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকেই ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে।
ভারতীয় বোর্ড বিসিসিআই সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের দায়িত্ব থাকবে লক্ষ্মণের কাঁধে। বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। তার পরিবর্তে নিউজিল্যান্ড সফরে যাবেন রিশিকেশ কানিতকার। বোলিং কোচ পারস মামরের পরিবর্তে নিউজল্যান্ডের বিমান ধরবেন সাইরাজ বাহুতুলে।
নিউজিল্যান্ডে সব মিলিয়ে ছয়টি ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচে দুই দল মুখোমুখি হবে। আগামী শুক্রবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে টিম ইন্ডিয়া।
শুধু কোচই নয়, এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকেও বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন- এই সিরিজে কেউই খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নেতৃত্বে দেবেন শিখর ধাওয়ান।
লক্ষ্মণ অবশ্য এর আগেও ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফর ছাড়াও ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোচ ছিলেন তিনি।
তবে বাংলাদেশ সফরেই ফের দলে ফিরে আসবেন রাহুল দ্রাবিড়-সহ পুরনো কোচিং স্টাফরা। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফিরবেন রোহিত-কোহলিরাও।
প্রসঙ্গতঃ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার জন্য রাহুলের দল পরিচালনার দিকেও আঙুল উঠছে। এর মধ্যেই কিউয়িদের বিরুদ্ধে সিরিজে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দিয়ে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা