ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বেরিয়ে এলো আসল খবরঃ বিশ্বকাপ থেকে বিদায়ের পরে বাংলাদেশ সেই ম্যাচ নিয়ে মুখ খুললেন রোহিত
এতো বড় হারের পর ম্যাচ শেষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গে টেনে এনেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন সেদিন নার্ভ ধরে রাখতে পারলেও আজ ব্যর্থ হয়েছে তারা।
সেমিফাইনাল ম্যাচে নূন্যতম লড়াইও করতে পারেনি রোহিতরা। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত।
ওই ম্যাচে তারা দারুণ লড়াইয়ের পর জয় পায় ৫ রানে। ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ ম্যাচের প্রসঙ্গ টেনেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বলেছেন, ‘যদি আমরা আঁটসাঁট বোলিং করতে পারতাম আর ব্যাটাররা রান করতো, তাহলে মেনে নিতাম। কিন্তু আমরা আজকে সেটা করতে পারিনি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচও কঠিন ছিল কিন্তু আমার মনে হয় সেদিন আমরা নিজেদের নার্ভ ধরে রেখেছিলাম, ভালোভাবে প্রয়োগ করতে পেরেছি।
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেও চাপে ছিল ভারত। পরে অবশ্য বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল ভারত।
কিন্তু বোলিংয়ে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি তারা। এ নিয়ে ম্যাচশেষে নিজের হতাশার কথা জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘এটা খুব হতাশাজনক আমরা আজ যেমন করেছি।
আমার মনে হয় এরপরও শেষদিকে ভালো ব্যাট করেছি ওই সংগ্রহটা গড়তে। কিন্তু বল হাতে আমরা যথেষ্ট ভালো ছিলাম না।
এটা এমনও উইকেট না যে কোন দল ১৬ ওভারে এই রান তাড়া করে ফেলবে। বল হাতে আমরা পারিনি আজ। ‘নক আউট পর্বের সবকিছুই হচ্ছে চাপ সামলাতে পারা।
ব্যক্তির ওপরও অনেক কিছু নির্ভর করে। আপনি কাউকে চাপ সামলানো শেখাতে পারবেন না। এই ছেলেরা আইপিএলের প্লে-অফ খেলে, ওগুলো অনেক চাপের ম্যাচ, তারা সামলায়।
আমরা বল হাতে যেভাবে শুরু করেছি, আদর্শ না। আমরা কিছুটা নার্ভাস ছিলাম, তবে আপনাকে ইংল্যান্ডের দুই ব্যাটারকেও কৃতিত্ব দিতে হবে ’- যোগ করেন রোহিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা