ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

‘ডু অর ডাই’ নেদারল্যান্ডসের সামনে যত রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

২০২২ নভেম্বর ০২ ১১:৪৫:৫৮

‘ডু অর ডাই’ নেদারল্যান্ডসের সামনে যত রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ব্যাটিংয়ে নেমে সিকান্দার রাজার ঝোড়ো ইনিংসের পরও মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। ফলে নেদারল্যান্ডসের জয়ের জন্য প্রয়োজন ১১৮ রান।

বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেট ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। কিন্তু দলীয় ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এরপর শন উইলিয়ামস ও সিকান্দার রাজা ৪৮ রানের জুটি গড়ে দলের প্রাথমিক চাপ সামাল দেন।

কিন্তু ২৩ বলে ২৮ রান করে উইলিয়ামসের বিদায়ের পর দ্রুত বিদায় নেন মিল্টন শুম্বাও। কিন্তু রাজা তার হাত খুলেই ব্যাট করছিলেন। কিন্তু ২৪ বলের ইনিংসে সমান তিনটি করে চার-ছক্কা মেরে ৪০ রানে বিদায় নেন রাজাও।

এরপর নেদারল্যান্ডসের বোলাররা আরও বিধ্বংসী হয়ে ওঠেন। যার কারণে ১৯ ওভার ২ বলে মাত্র ১১৭ রানেই গুঁটিয়ে যায় আফ্রিকার দলটি।

নেদারল্যান্ডসের পক্ষে বোলিংয়ে পল ভ্যান মিকেরেন ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ব্রেন্ডন গ্লোভার, লোগান ভ্যান বেক, বাস ডি লিড ২টি করে উইকেট পান। অন্য উইকেটটি পান ফ্রেড ক্লাসেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ