ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ডেথ ওভারে মুস্তাফিজকে পুনরুদ্ধার করতে সাকিবের নতুন অভিনব কৌশল
তবে বিগত এক বছরে নিজের নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছিলেন না কাটার মাস্টার ফিজ। আগের সেই কার্যকরিতা অনেকটাই কমে গিয়েছিল, ম্যাচের পর ম্যাচ খরুচে বোলিং করছিলেন। পরিস্থিতি একসময় এমন দাঁড়ায় একাদশে সুযোগ পাবেন কিনা এটি নিয়েই শঙ্কায় পড়ে যান মুস্তাফিজ।
তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরু হতেই অন্য এক মুস্তাফিজকে দেখা যাচ্ছে। আগের সেই ধারালো কাটার গুলো, গতি বৈচিত্র্য, গতিময় বাউন্সারের পাশাপাশি স্লোওয়ার বাউন্সার সবই প্রয়োগ করছেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের চার ওভারের কোটায় ২৫ রান খরচ করেছেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার দুশো উর্ধ্ব ইনিংসের মাঝখানে প্রায় ছয় ইকোনমি রেটের এই বোলিং নিঃসন্দেহে অসাধারণ।
জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচেও চার ওভারে ১৫ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন ফিজ। তিন রানে জেতা ম্যাচে ফিজের এইরকম ইকনোমিকাল বোলিং টাইগারদের কতটা কাজে লেগেছে তা নিশ্চয়ই বলার প্রয়োজন নেই। মুস্তাফিজের ভালো করার পেছনে অন্যতম কারিগর অধিনায়ক সাকিব। বিশ্বকাপের ম্যাচগুলোতে মুস্তাফিজ কে ডেথ ওভারগুলোতে একটির বেশি ওভার করাননি সাকিব। ধারাবাহিকভাবে ইয়র্কার দিতে না পারায় ডেথ ওভারে মুস্তাফিজ অতটা কার্যকরী হবেন না এটাই স্বাভাবিক।
তবে তারপরও দলের সেরা বোলার হিসেবে ডেথ ওভারে তাকেই বোলিং করানো হতো। বিগত অধিনায়কগুলো মুস্তাফিজের এই দুর্বলতাকে তেমন গুরুত্ব দেয়নি। মূল কথা হলো, সবাই তো আর ডেথ ওভারে ভালো বোলিং করবে না। কিছু কিছু বোলারই রয়েছে তারা শুরু এবং মাঝের ওভার গুলোতে ভালো বোলিং করেন। মুস্তাফিজ হয়তো সেই ধাঁচের।
তবে অন্যান্য অধিনায়ক গুলো এসব আমলে না নিয়ে মুস্তাফিজকে টানা ব্যর্থতার পরও ডেথ ওভারে বোলিং করিয়ে গিয়েছে। ফলে অফ ফর্মে থাকা মুস্তাফিজ আরো অফ ফর্মে চলে যান। পেস বোলার হওয়ায় কমপক্ষে একটি ওভার হয়তো ডেথে করতেই হবে ফিজকে। তবে ডেথ ওভার গুলো থেকে ফিজকে যতটা দূরে রাখা যায় ততই শ্রেয়। একথাও নিঃসন্দেহে বুঝে গিয়েছেন সাকিব। এখন দেখার পালা নিজের পছন্দের ওভারগুলোতে বোলিং করে সেই আগের ফর্মে ফিরতে পারেন কিনা মুস্তাফিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা