ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
একটু পরে মাঠে নামছে বাংলাদেশ-ভারত, যা বলছে আবহাওয়ার পূর্বাভাস
কারণ এবার প্রতিটি দলের প্রধান প্রতিপক্ষ বৃষ্টি। খেলার প্রতিপক্ষ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি দলের অন্যতম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া। কারণ সেমিফাইনালে যাওয়ার অংক জটিল করে দিচ্ছে বৃষ্টি। তাই বুধবার অ্যাডিলেডের আকাশের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ এবং ভারত- দু’দলই।
বুধবার কি ভারত-বাংলাদেশ ম্যাচ নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে? সেমিফাইনালে ওঠার জন্য এই ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টির জন্য পয়েন্ট ভাগ করে নিতে হলে দু’দলেরই ক্ষতি হবে।
সুতরাং, রোহিত শর্মা এবং সাকিব আল হাসানরা চান না পয়েন্ট ভাগ হোক। দু’দলেরই লক্ষ্য ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করে নেওয়া। ফলে মঙ্গলবারও দেখা গেছে, দু’দলের ক্রিকেটাররা ঘন ঘন তাকাচ্ছেন আকাশের দিকে। মঙ্গলবার প্রায় সারা দিনই আংশিক মেঘাচ্ছন্ন ছিল অ্যাডিলেডের আকাশ। বিচ্ছিনভাবে হালকা বৃষ্টিও হয়েছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিনই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।
তবে আশার কথা সেই বৃষ্টি ভারত-বাংলাদেশ দ্বৈরথে বাধা সৃষ্টি নাও করতে পারে। ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুপুরের দিকে।
তবে বৃষ্টি রেহাই দিলেও সমস্যা তৈরি করতে পারে ঠান্ডা। বুধবার অ্যাডিলেডের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা ভারত এবং বাংলাদেশের শীতকালীন গড় তাপমাত্রার চেয়েও কম। ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে। যা কনকনে ঠাণ্ডাকে আরও উসকে দিতে পারে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বভাস দু’দলের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। দু’দলই চাচ্ছে খেলা হোক। কারণ, পয়েন্টের বিচারে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত কারো নয়। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। বদলে গিয়েছে দুই গ্রুপেরই পয়েন্ট টেবিলের সমীকরণ।
গ্রীষ্মের আগে বছরের এই সময় অস্ট্রেলিয়ায় প্রতি বছরই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। এবারও ব্যতিক্রম নয়। এ সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তাই আগেই প্রশ্ন উঠেছে। দাবি উঠেছে ছাদের ব্যবস্থা রয়েছে, এমন স্টেডিয়ামগুলোয় ম্যাচ আয়োজনের।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হওয়ায় নিজের দেশের ক্রিকেট কর্তাদের এক হাত নেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। বিশ্বকাপ আয়োজকদের সমালোচনা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও।
বুধবার বৃষ্টির জন্য ভারত-বাংলাদেশ ম্যাচ বাতিল হলে সুবিধা হতে পারে পাকিস্তানের। প্রথম দু’ম্যাচ হেরে যাওয়া বাবর আজমদের সেমিফাইনালের পথ কিছুটা সহজ হবে এতে। সাকিব-রোহিতরা যদিও ২ পয়েন্ট ঘরে তুলে পাকিস্তানের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার জন্য প্রস্তুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা