ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাকিবের কথায় একমত নয় দ্রাবিড়
বাংলাদেশের পরবর্তী দুইটি ম্যাচ ভারত ও পাকিস্তানের সঙ্গে। এই দুই ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পরবর্তী লক্ষ্য দুইটা ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুইটা ম্যাচের কোনোটা যদি জিততে পারি সেটা আপসেট হিসেবেই গণ্য হবে। সেই আপসেট টা যদি করতে পারি আমরা খুশি হবো। না করতে পারলেও অবশ্য খুব বেশি কিছু বলার নেই। কাগজে কলমের কথা ভাবলে দুই দলই আমাদের চেয়ে বেশ ভালো।’
তবে সাকিবের এমন ভাবনার সাথে একমত নন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশকে খুব ভালো দল বলেই সমীহ করছেন তিনি। চলমান বিশ্বকাপে যে কোনো কিছু হতে পারে বলে মনে করিয়ে দিলেন কিংবদন্তি সাবেক এই ক্রিকেটার। দ্রাবিড় বলেন, ‘আমরা তাদেরকে অনেক সম্মান করি। তারা খুবই ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ আমাদের দেখিয়েছে যে আপনি কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে যেমন, এমন উদাহরণ বেশ কয়েকটা আছে এবারের আসরে।’
দ্রাবিড় যোগ করেন, ‘ফ্যাক্ট হচ্ছে, এটা অনেক সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে জয়-পরাজয়ের ব্যবধান বেশিরভাগ ক্ষেত্রে ১২-১৫ রানের হয় যা কেবল ২ টা হিটের দূরত্ব! এটা এমন এক ফরম্যাট যেখানে বলা মুশকিল কারা পরিষ্কারভাবে ফেভারিট। তাছাড়া কন্ডিশন দুই দলের মধ্যে প্লেয়িং ফিল্ডে সাম্যতা এনেছে ভালোভাবেই। বাউন্ডারি বেশ বড়, উপমহাদেশে যেই শটে আপনি ছক্কা পেতে পারেন সেই শটে এখানে আউট হতে হচ্ছে। তো সবকিছু বিবেচনায় আনলে আবহাওয়া বাদে এই টুর্নামেন্ট দারুণ হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা