ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে মাঠে নামা র আগে সাকিবদের দারুন পরামর্শ দিলেন মুডি
ভারতের বিপক্ষে ৬ টি-টোয়েন্টি খেললেও নিজের ছাপ রাখতে পারেননি সাকিব। এখন পর্যন্ত ব্যাট ৬২ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। বল হাতে সাকিব নিয়েছেন মাত্র ৪ উইকেট। ইকনোমি রেট সাতের নিচে হলেও গড় ৩৫ এর উপরে। সব ভারতের বিপক্ষে জিততে হলে সাকিবের জ্বলে উঠার বিকল্প নেই।
জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও পথটা বেশ কঠিন। নিজেদের শেষ দুই ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ এশিয়ার দুই জায়ান্টস ভারত এবং পাকিস্তান। ভারতের সঙ্গে বাংলাদেশের সুখস্মৃতি নেই বললেই চলে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও দ্বিপাক্ষিক সিরিজে ২০১৯ সালে। শক্তিমত্তা, পরিসংখ্যান, র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে নিজেদের দিনে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করেন মুডি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিশ্বকাপে ভারতের টপ অর্ডার খানিকটা নড়বড়ে। বাংলাদেশ এই সুযোগটি নিতে পারলে কিছু একটা ঘটতে পারে। বাংলাদেশের পয়েন্ট অব ভিউ থেকে যদি বলি তাহলে কিছু জিনিস তাদের পক্ষে যাচ্ছে আবার অনেক কিছুই তাদের বিপক্ষে যাচ্ছে। স্পিন বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি। এটা ভালো হবে যদি সাকিব ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দেয়। নিজেদের দিনে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। যেখানে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ড হেরেছে। এদিকে পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছে। কাগজে কলমে তারা ভালো দল হলেও তাদের বিপক্ষে এমন একটা ফলের আশায় বুক বাঁধছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব বলেন, ‘দুই দল কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তাহলে কেন পারব না? এই বিশ্বকাপেই আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। ওরকম একটা ফল হলে অবশ্যই আমরা খুশি হব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা