ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মোসাদ্দেকের ব্যাপারে সেই বিষয় মানতে নারাজ দলপতি সাকিব
শুধুমাত্র সাউথ আফ্রিকার বিপক্ষেই বিশেষজ্ঞ পাঁচ বোলার ছিল বাংলাদেশের একাদশে। এ ছাড়া জিম্বাবুয়ে, নেদারল্যান্ডসের বিপক্ষে পঞ্চম বোলার হিসেবে বড় রকমের অবদান রাখেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা।
পঞ্চম বোলারের ঘাটতি সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হয় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে। সেই ম্যাচে ১৬ থেকে ১৮ ওভারে বোলিং করেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ১৯তম ওভার করেন অধিনায়ক সাকিব নিজেই। আর শেষ ওভার বোলিংয়ে এসে দুই উইকেট নিয়ে দল জেতান মোসাদ্দেক।
সাকিব বলেন, ‘দেখুন ঘাটতি থাকলে আমরা ২০ ওভার করতে পারতাম না। মোসাদ্দেক জিম্বাবুয়ের বিপক্ষে এই বছর ৫ উইকেটও পেয়েছে একটা ম্যাচে। ৫ উইকেট পাওয়া টি-টোয়েন্টিতে খুবই বিরল ঘটনা। তাকে যদি আপনি অকেশনাল (অনিয়মিত) বোলার হিসেবে মনে করেন আমি বলবো যে সেটা ভুল।’
ভারতের বিপক্ষেও পঞ্চম বোলারের ভূমিকায় দেখা যেতে পারে মোসাদ্দেক-সৌম্যদের। যদিও এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি সাকিব। অধিনায়কের মতে, মোসাদ্দেকের চার ওভার বোলিংয়ের পূর্ণ সামর্থ্য থাকলেও তাকে বিশ্বকাপে এখনও সেভাবে কাজে লাগানো হয়নি।
‘ও (মোসাদ্দেক) হয়তো আরও ভালো বোলিং করতে পারে, ওকে আমরা ওভাবে বিবেচনা করিনি। আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু টি-টোয়েটিতে চার ওভার করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা