ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অপ্রতিরোধ্য ভারত ম্যাচে যেসব ক্রিকেটারদের দিকে তাকিয়ে টাইগার সমর্থকরা
ভক্ত সমর্থকরা টাইগারদের উপর এবার খুব একটা আশা না রাখতে পারলেও মাঠে নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা হয়তো ঠিকই করবেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস এর বিপক্ষে যেটি বেশ ভালোভাবেই চোখে পড়েছে। যদিও তুলনামূলক অনেক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে ম্যাচ জিতেছে টাইগাররা, তবে জয় দিন শেষে জয়ই সেটি যার সাথেই আসুক না কেন। বোলিং লাইন আপের সৌজন্যেই ম্যাচ দুটি জিতেছে টাইগাররা।
দুটি ম্যাচেই ব্যাট হাতে পার স্কোরের ও কম করেছে সাকিব বাহিনী। এ দুটি ম্যাচে পার পেয়ে গেলেও ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে কমপক্ষে ১৭০ না করলে কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। বোলিং আক্রমণের ভালো করার পাশাপাশি এ ম্যাচে ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে ট্রাই নেশন সিরিজে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস বেশ ভালো ব্যাটিং করলেও বিশ্বকাপে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।
অর্থাৎ ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে ব্যাট হাতে সাকিব এবং লিটনের জ্বলে উঠাতা অতি আবশ্যক। আরব আমিরাতের বিপক্ষে ৭৭ রানের অনবদ্য এক ইনিংস খেলার পর থেকেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না আফিফ হোসেন। ব্যাট হাতে একটি বড় ইনিংস আফিফের কাছে থেকে এখন যেন পাওনা হয়ে গিয়েছে।
ভারতের বিপক্ষে নিঃসন্দেহে সবার চোখ থাকবে এই ডায়নামিক ক্রিকেটারের উপর। প্রায় বছর খানেক পর জাতীয় দলে ফিরলেও এখনো তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি সৌম্য। তবে তার ব্যাটিংয়ে এক ধরনের ইম্প্যাক্ট ঠিকই চোখে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচে রাবাডাকে পরপর দুই বলে দুটি দৃষ্টিনন্দন ছক্কা, সৌম্যর কাছ থেকে না পাওয়া একটি বড় ইনিংসের আক্ষেপই বাড়ায়।
ভারতের বিপক্ষে নিশ্চয়ই ভালো শুরু পেলে ইনিংস বড় করতে চাইবেন এই ক্রিকেটার। সাম্প্রতিক বেশ কিছু সময় ধরে ব্যাট হাতে রানই করতে পারছেন না নুরুল হাসান সোহান। সর্বশেষ দুই অঙ্কের রান কবে পেয়েছিলেন সেটি বের করতে হলেও পরিসংখ্যান ঘাটাঘাটি করতে হবে। যে পজিশনে ব্যাটিং করেন সেই পজিশনে ধারাবাহিক থাকবেন না এটাই স্বাভাবিক তবে তাই বলে এতটাও অধারাবাহিক নিশ্চয়ই হওয়া যাবে না। ভারতের বিপক্ষে দলকে ভালো একটি ফিনিশিং নিশ্চয়ই এনে দিতে চাবেন এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা