ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় আফগান
ব্রিসবেনে আজ (মঙ্গলবার) সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়েছে লঙ্কানরা।
এর আগে আফগান টপঅর্ডারের সবাই রান পেলেন। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারলেন না। তাই আফগানিস্তানের বোর্ডেও বড় রান জমা পড়লো না। ৮ উইকেটে ১৪৪ রানেই থামলো মোহাম্মদ নবির দল।
ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি নবি। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৪২ রান তুলেছিল আফগানিস্তান।
সপ্তম ওভারের প্রথম বলে লাহিরু কুমারার শিকার হয়ে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (২৪ বলে ২৮)। এরপর লঙ্কান বোলাররা বেশ চেপে ধরেন আফগানদের। রানের গতি কমে যায়। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে আফগানিস্তান তোলে ৬৮।
পরের ওভারে উসমান গনিকে (২৭ বলে ২৭) আউট করেন হাসারাঙ্গা। রানের গতি বাড়াতে চেয়েছিলেন ইব্রাহিম জাদরান। ১৮ বলে ২২ করা এই ব্যাটারকে থামান লাহিরু কুমারা।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট খুইয়েছে আফগানরা। নাজিবুল্লাহ জাদরান ১৬ বলে ১৮, গুলবাদিন নাইব ১৪ বলে ১২, মোহাম্মদ নবি ৮ বলে ১৩, রশিদ খান ৮ বলে ৯ করে সাজঘরে ফেরেন। ১৪৪ রানে থামে আফগানিস্তান।
লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসারাঙ্গা। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন এই লেগস্পিনার। পেসার লাহিরু কুমারার শিকার দুটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা