ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
"বিশ্বকাপ জিততে আসিনি, তাদের কে হারানো হবে অঘটন"
টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের ম্যাচে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
এবারও কি উপভোগ্য এক লড়াই হবে? সাকিব বেশ আশাবাদী। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। শেষ ম্যাচটা ভালো ছিল। আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি।’
তবে সাকিব মেনেই নিচ্ছেন, ভারতের বিপক্ষে তাদের জয় পাওয়াটা সহজ হবে না। বরং বাংলাদেশ জিতে গেলে সেটাই বরং অঘটন হবে, এমন অকপট স্বীকারোক্তি অধিনায়কের।
সাকিব বলেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।’
প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের পরিকল্পনাতেই মন দিতে চান সাকিব। তার কথা, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা