ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দলের তারকা ক্রিকেটার ছাড়াই ভারতের দল ঘোষণা
একত্রে নিউজিল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধেও ওডিআই এবং টেস্ট সিরিজ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে একাধিক বিধ্বংসী ক্রিকেটার সুযোগ পেয়েছেন। পাশাপাশি একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে টিম ইন্ডিয়ার নির্বাচক মন্ডলীরা।টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে আগামী ২ নভেম্বর এবং ৬ নভেম্বর মাঠে নামবে টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সফর শেষে প্রথমে শক্তিশালী নিউজিল্যান্ড এবং পরে বাংলাদেশ সফর করবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। আসন্ন এই সফরে ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক রোহিত শর্মা সহ বিরাট কোহলি এবং কে এল রাহুলের মত তারকা ক্রিকেটারদের।
পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে শিখর ধাওয়ানকে। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন সঞ্জু স্যামসান সহ ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং উমরান মালিকের মতো বিধ্বংসী ক্রিকেটাররা।
পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন শ্রেয়াস আইয়ার, শাহবাজ আহমেদ, সঞ্জু স্যামসান, শুভমান গিলের মত তরুণ ক্রিকেটার। এই সফরে শিখর ধাওয়ান এবং হার্দিক পান্ডিয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে ঋষভ পন্থকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকের রক্ষক), শুভমান গিল, ইশান কিশান, দীপক হুডা, সূর্য কুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, হার্সেল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), শুভমান গিল, দীপক হুডা, সূর্য কুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা