ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সেই ক্রিকেটারকে দলে না রাখায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তুলোধোনা করলেন সেওয়াগ
এই ম্যাচে পরপর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় ভারত সেই সময় দাঁড়িয়ে ছিলেন সূর্য কুমার যাদব। শুধু সূর্য কুমার যাদবের সঙ্গ দেওয়ার জন্য একজন ক্রিকেটারের প্রয়োজন ছিল। সেই সময় ক্রিজে নামেন দীনেশ কার্তিক। তবে তাড়াহুড়ো করতে গিয়ে তিনি আউট হয়ে যান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন ব্যাট হাতে একের পর এক ভারতীয় ব্যাটসম্যান রান পাচ্ছিলেন না সেই সময় নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ ছিল দীনেশ কার্তিকের কাছে। তিনি বড় রান করতে না পারলেও ক্রিজে টিকে থেকে সূর্য কুমার যাদবের সঙ্গ দিলেও ভারত একটা ভালো পজিশনে যেতে পারত কিন্তু তা না করে তাড়াহুড়ো করতে গিয়ে তিনি আউট হয়ে নিজে তো আউট হলেন সেই সঙ্গে ভারতকেও ডুবিয়ে দিলেন। এছাড়া কিপিং করার সময় চোট পেয়ে পাঁচ ওভার আগেই মাঠ ছাড়েন তিনি, যার ফলে মাঠে নামতে হয় ঋষভ পন্থকে।
ম্যাচ শেষে ক্রিকবাজ কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগকে প্রশ্ন করা হয় ভারতীয় দলের পরিকল্পনা নিয়ে। সেই সময় শেওয়াগ বলেন, ” আমি প্রথম থেকে বলে আসছি যে ঋষভ পন্থ কে ভারতের প্রথম একাদশে রাখা উচিত। ঋষভ অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ, টেস্ট সিরিজ খেলেছে এবং সেখানে প্রচুর রান করেছে। অপরদিকে দীনেশ কার্তিক কোনদিন অস্ট্রেলিয়ায় সেভাবে রান করতে পারেননি। এটা বেঙ্গালুরুর পিচ নয় যে কেউ রান করে দেবে। অস্ট্রেলিয়ার পিচে রান করা সব সময় কঠিন। আমার মনে হয় প্রত্যেক ম্যাচে ঋষভ পন্থ কে খেলানো উচিৎ।”
এছাড়াও বীরেন্দ্র সেওয়াগ বলেন, “দীনেশ কার্তিক সাউথ আফ্রিকা ম্যাচে চোট পেয়েছে। আমি জানিনা ও কতটা সুস্থ আছে। তাই আমার মনে হয় পরের ম্যাচে একবার ঋষভ পন্থ কে সুযোগ দিয়ে দেখা উচিত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা