ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
"ইচ্ছে করেই হেরেছে ভারত"
পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিকতো বলেই দিয়েছেন ভারত নাকি এই ম্যাচ ইচ্ছে করেই হেরেছে। এমনকি পাকিস্তানের ভক্ত সমর্থকরাও তাদের সাবেক ক্রিকেটারদের সুরে গলা মিলিয়েছেন।
পাকিস্তানের একটি টিভিতে অতিথি হিসেবে এসে মালিক বলেন, ‘ভারত কখনো চাইবে না পাকিস্তান এগিয়ে যাক।’ সেই অনুষ্ঠানে থাকা আরেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ বলেন, ‘আপনি এটাই মনে করেন?’ এরপর হেরে রিয়াজের কথায় সম্মতিও দিয়েছেন তিনি।
মালিককে আরও বলতে শোনা যায়, 'ভারত যদি আজ একটু ভালো ফিল্ডিং করতো তাহলে তারা ম্যাচ জিতে যেত। আমার মনে হয় ভারত আজ অনেক বাজে ফিল্ডিং করেছে। এমন ক্যাচ ছাড়া যায় না।'
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের ক্ষোভের প্রধাণ কারণ হলো। সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত হারায় পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথটা অনেক কঠিন হয়ে পড়েছে। গ্রুপ দুইয়ের সবকটি দলের এখন দুটি করে ম্যাচ বাকি।
পাকিস্তান তাদের শেষ দুই ম্যাচে জয় পেলেও সেমিফাইনালে যেতে হলে চেয়ে থাকতে হবে অন্যদলগুলোর ফলাফলেও। তাদের চাওয়া থাকবে বাংলাদেশ, ভারত ও জিম্বাবুয়ে কেউই যেন তাদের শেষ দুটি ম্যাচ না জিততে পারে।
বাংলাদেশ ও ভারত একটি করে ম্যাচ জিতলেও রান রেটে এগিয়ে গেলেই বিপত্তি বাড়বে পাকস্তানের। আর এর মধ্যে পাকিস্তান কোনো ম্যাচ হারলে সব সমীকরণের ঊর্ধে গিয়ে দেশের বিমান ধরতে হবে তাদের।
এই বিষয়টিই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সাউথ আফ্রিকা ও ভারতের ম্যাচের মাঝ পথেই ক্ষুব্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
তিনি টুইটারে লিখেছিলেন, 'আমি বলেছিলাম পাকিস্তানের জন্য ভারতের জেতা উচিত। তারা তো পাকিস্তানকে শেষ করে দিচ্ছে। চার ব্যাটার আউট হয়ে গেল!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা