ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিশাল জয়

২০২২ অক্টোবর ৩১ ১৮:৩০:২৮

অস্ট্রেলিয়ার বিশাল জয়

সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে শুরুতেই ছিটকে যায় আইরিশরা। তবুও একা হাতে দলকে নিয়ে শেষ চেষ্টা করছিলেন উইকেটকিপার ব্যাটার লোরকান টাকার।

অপর প্রান্তে উইকেট পড়তে থাকলেও এই উইকেটকিপার জয়ের আশা দেখাচ্ছিল। এই ব্যাটার নিজের অর্ধশতকও তুলে নেন। এক পর্যায়ে ২ উইকেট হাতে রেখে শেষ তিন ওভারে ৪৮ রানের প্রয়োজন ছিল আইরিশদের। তবে শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। ১৮ ওভার ১ বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। লোরকান টাকার ৪৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে গ্যারেথ ডেলানির ব্যাট থেকে।

বোলিংয়ে অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স, ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট পান। এ ছাড়া স্টোইনিসের শিকার ১টি।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অ্যারন ফিঞ্চ ৪৪ বলে ৬৩, স্টোইনিস ২৫ বলে ৩৫ ও মিচেল মার্শের ২২ বলে ২৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান করেছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আয়ারল্যান্ডের পক্ষে ব্যারি ম্যাকার্থির শিকার ৩টি উইকেট। এ ছাড়া জোশুয়া লিটল নেন দুটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ