ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কিংবদন্তি ব্যাটসম্যানের ছেলে খেলবেন এবার ওয়েস্ট ইন্ডিজ দলে
গত জুন মাসে বাংলাদেশের মাটিতে প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছিলেন ত্যাগনারায়ণ। এরপর আগস্টে নিজ দেশে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি তুলে সামর্থ্যের প্রমাণ দেন। তবুও নির্বাচকরা আরেকটু সময় নিতে চেয়েছিলেন তাকে পরিক্ষা করার জন্য। তবে মাঠে পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত বলে পরিষ্কার বার্তা দেন ত্যাগনারায়ণ।
শনিবার (২৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে একমাত্র নতুন মুখ ২৬ বছর বয়সী এ ওপেনার। এছাড়া অলরাউন্ডার রোস্টন চেজ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শামার ব্রুকস ফিরেছেন স্কোয়াডে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের দল ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স জানান, ‘চার দিনের চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ত্যাগনারায়ণ চন্দরপল খুব ভালো খেলেছে। সেন্ট লুসিয়ায় এই গ্রীষ্মে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষেও টপ অর্ডারে দারুণ অবদান রেখেছে। সর্বোচ্চ পর্যায়ে খেলতে যা যা করা দরকার, ও করেছে।’
ত্যাগনারায়ণের স্ট্যান্স বাবার মতো অমন বিদঘুটে নয়। তবে শিবনারায়ণ যেমন বেলের ওপর ব্যাটের হাতল ঠুকে গার্ড নিতেন, ত্যাগনারায়ণও তা-ই। দুজনই বাঁহাতি। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মেরুন জার্সিতে খেলেছেন ত্যাগনারায়ণ। প্রথম শ্রেণির ক্রিকেট তো বাবা-ছেলে একসঙ্গেই খেলেছেন। ২০১৭ সালে একই ম্যাচে হাফ সেঞ্চুরির বিরল কীর্তিও আছে দুজনের।
৩০ নভেম্বর পার্থে শুরু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। অ্যাডিলেডে গোলাপি বলে দিবা-রাত্রির শেষ টেস্ট ৮ ডিসেম্বর থেকে। ধারণা করা হচ্ছে, পার্থেই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হবে ত্যাগনারায়ণের। কারণ, দলে তিনি ও অধিনায়ক ক্রেগ ব্রাফেট ছাড়া কোনো টেস্ট ওপেনার নেই।
অস্ট্রেলিয়া সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, এনক্রুমা বোনার, শামার ব্রুকস, জেসন হোল্ডার, ডেভন টমাস, জসুয়া ডা সিলভা, ত্যাগনারায়ণ চন্দরপল, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, আলজারি জোসেফ, রেমন রেইফার, কেমার রোচ ও জেইডেন সিলস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা