ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের কারণ হিসেবে সরাসরি দলের যে দুই ক্রিকেটারকে দায়ী করলেন ভুবনেশ্বর কুমার

২০২২ অক্টোবর ৩১ ১৬:২১:৫৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের কারণ হিসেবে সরাসরি দলের যে দুই ক্রিকেটারকে দায়ী করলেন ভুবনেশ্বর কুমার

মূলত ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিরাট কোহলিকেই দায়ী করেছেন ভুবেনশ্বর। গতকাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একটি রান আউট এবং একটি ক্যাচ মিস করেছেন এই দুই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১২তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে মার্করামকের ক্যাচ ফেলেন কোহলি। সেটাই ছিল দিনের সহজতম ক্যাচ। তারপর মার্করামকেই রান আউটের সুযোগ হাতছাড়া করেন রোহিত। সেই মার্করামই দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক হয়ে যান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভুবনেশ্বর বলেছেন, “সত্যি, যদি ক্যাচটা না পড়ত, তাহলে ফলাফল হয়তো ভিন্ন হতো। টি-টোয়েন্টি ক্রিকেটে একটা ক্যাচই ফলাফল নির্ধারণ করে দিতে পারে। সেই ক্যাচটাই পার্থক্য গড়ে দিয়েছে। শুধু ক্যাচ নয়, আমরা রান-আউটের সুযোগও নষ্ট করেছি। অল্প রানের ম্যাচে এই ভুলগুলোর উপর হার-জিত নির্ভর করে।”

তবে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৩৩ রান সংগ্রহ করে ভারত। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৬৪ ৮ রান করেছিলেন সূর্যকুমার যাদব। এই উইকেটে রান করা এত সহজ ছিল না বলে জানিয়েছেন ভুবেনশ্বর।

“এই উইকেটে ব্যাট করা অতটা সহজ নয়। এবারের বিশ্বকাপে পার্থে গড়ে ১৪০-এর কাছাকাছি রান হয়েছে। তাই আমরা জানতাম, কম রান করলেও লড়াই করতে পারব।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ