ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ফাঁস হল হোটেলরুমের ভিডিও , রেগে আগুন কোহলি
যে কারণে বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ কোহলি। যিনি বা যারা এ কাণ্ড করেছেন, তাদের একহাত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
ভিডিওটি ভাইরালের পেছনে অবশ্য কোহলির হাতই বেশি। কারণ ক্ষোভ উগরে দিতে কোহলি নিজেই ভিডিওটি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
তিনি লিখেছেন— ‘আমি বুঝতে পারছি যে, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী হয়ে থাকেন। ফ্যানদের এমন আবেগকে আমি সবসময় সমর্থন করি, এর প্রশংসা করি। কিন্তু এখানে এই ভিডিও বিপজ্জনক। এটি আমার গোপনীয়তা ভঙ্গ করেছে। আমি অস্বস্তিতে পড়েছি। বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’
এর পর বিরাট কোহলি লিখেছেন— ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তা হলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এ ধরনের গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন। খেলোয়াড়দের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’
কোহলির এমন পোস্টের পর নড়েচড়ে বসেছে ভারত দলসংশ্লিষ্ট অনেকেই। কারণ বিশ্বকাপ চলাকালীন চুপি চুপি কোহলির হোটেলরুমে প্রবেশের অধিকার বা ক্ষমতা কার থাকতে পারে? সেটি নিঃসন্দেহে ভারতীয় টিম যে হোটেলে রয়েছে, তার সঙ্গে সরাসরি যুক্ত কেউ। তা না হলে কোহলির রুমের ভিডিও পাওয়া সহজ বিষয় ছিল না।
তবে এ বিষয়ে এখনো ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিসিআই থেকে কোনো বক্তব্য আসেনি।
ভিডিওতে কোহলির রুমে কোট পরিহিত দুজনকে দেখা গেছে। তবে তারা ক্যামেরায় তাদের মুথ দেখাননি।
ভিডিওতে কোহলির শোবার বিছানা, চাদর, বালিশ, ব্যবহার্য সব জুতো, পারফিউম, জার্সিসহ আসবাবপত্রই দেখিয়েছেন তারা।
View this post on Instagram
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা