ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
গোপন এক তথ্য ফাঁস হল পাকিস্তানি কিংবদন্তি তারকার
সম্প্রতি ‘সুলতান: এ মেমোইর’ নামে নিজের আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছেন আকরাম। অস্ট্রেলিয়ার সাংবাদিক গিডেয়ন হেইগের সহযোগিতায় নিজের আসন্ন আত্মজীবনীতে বোমা ফাটিয়েছেন তিনি। ফলে তাকেও নতুন করে চেনার সুযোগ পাচ্ছেন বর্তমান সময়ের ক্রিকেট অনুরাগীরা।
‘সুলতান: এ মেমোইর’, বাংলায় যার মানে ‘সুলতান: একটি স্মৃতিকথা’ বইয়ে আকরাম জানিয়েছেন, ২০০৩ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। কোকেনে এই কিংবদন্তি এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন যে, কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারতেন না।
এদিকে ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারেও একসময় অন্ধকার জগতে পা বাড়ানোর বিষয়টি সামনে এনেছেন আকরাম। তবে ২০০৯ সালে প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর নেশার সেই জগৎ থেকে বেরিয়েও এসেছেন বলেও জানান ক্রিকেট ইতিহাসের সেরা এই বোলার।
নিজের আত্মজীবনীতে আকরাম লিখেছেন, ‘পার্টি করতে খুব পছন্দ করতাম। কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারতাম না। দক্ষিণ এশিয়ায় মাদক–সংস্কৃতি মানুষকে গ্রাস করে, বিপথে চালনা করে ও দুর্নীতিপরায়ণ করে তোলে। চাইলে এক রাতে দশটি পার্টি করা যায়। আমার ওপর সবকিছুর প্রভাব পড়েছিল। জীবনকে কলঙ্কিত করে তুলেছিল।
আকরাম আরও লিখেছেন, সবচেয়ে বাজে ব্যাপার হলো, আমি পুরোপুরি কোকেননির্ভর হয়ে পড়ি। আমি এর কাছে নিরুপায় হয়ে পড়ি। ইংল্যান্ডে থাকতে পার্টি করার জন্য লাইন ধরতাম। কোকেনের ব্যবহার যতই বাড়ত, ততই মনে হতো, ফুর্তি করার সময় হয়ে এসেছে।
উল্লেখ্য, ওয়াসিম আকরাম পাকিস্তানের জার্সিতে ১০৪ টেস্ট ও ৩৫৬ ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে বল হাতে যথাক্রমে ৪১৪ ও ৫০২টি উইকেট পান। এ ছাড়াও ব্যাট হাতে সাড়ে ৬ হাজারেরও বেশি রান করেন ৫৬ বছর বয়সী আকরাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা