ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এই দুইটি কাজ করলেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ
শুনতে অবাক লাগলেও এখনো সম্ভাবনা আছে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলা। তবে সেই পথ যে পাড়ি দেওয়া এক প্রকার অসম্ভব। কারণ সেমিফাইনালে উঠতে হলে আগামী দুটি ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে অবশ্যই জয়লাভ করতে হবে সাকিব বাহিনীকে।
এই মুহূর্তে গ্রুপ-২তে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে ভারত ও বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চার নম্বর জিম্বাবুয়ে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার শেষ দুটি ম্যাচ আছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এই দুই ম্যাচের একটিতে জয় ধরলে ৫ ম্যাচ শেষে প্রোটিয়াদের পয়েন্ট হবে ৭। বাংলাদেশের পরের দুটি ম্যাচ আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। টাইগারদের সেমিফাইনালে খেলতে হলে উভয় ম্যাচেই জয় পেতে হবে।
টাইগাররা যদি পাকিস্তানের বিপক্ষে হারে এবং পাকিস্তান নিজেদের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও হারায় তখন বাবর আজমদের পয়েন্ট হবে ৫ ম্যাচে ৬। ভারত যদি বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারায় তখন কোহলিদের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে ৮। তখন ৮ ও ৭ পয়েন্ট নিয়ে সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
তবে বাংলাদেশ যদি ভারত-পাকিস্তানকে হারাতে পারে। তখন টাইগারদের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে ৮। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিতে যাবে টাইগারা। এই সমীকরণ শুধুই কল্পনা বিলাস মাত্র। কারণ ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে বাজি ধরা পাগলামি!
যদি বাংলাদেশ পরের দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে হেরে ভারতকে হারায় আর ভারত জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় তখন ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ৬ হবে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিতে যাবে।
কাজেই বলাই যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত হারায় সবচেয়ে বেশি ক্ষতি হলো টাইগারদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জয় পেলে ৩ ম্যাচ শেষে ভারতের হতো ৬, বাংলাদেশের ৪, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ৩ করে। পাকিস্তানের ২।
সেক্ষেত্রে বাংলাদেশ পরের ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে জয় পেলে পয়েন্ট হতো ৫ ম্যাচে ৬। ভারত শেষ দুই ম্যাচে বাংলাদেশ-জিম্বাবুয়েকে হারালে কোহলিদের হতো ৫ ম্যাচে ১০।
পাকিস্তান পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে দক্ষিণ আফ্রিকাকে হারালে বাবর আজমদের পয়েন্ট হতো ৫ ম্যাচে ৪। তখন ১০ পয়েন্ট অর্জন করা ভারতের সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে যেত বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে সমীকরণ কঠিন হয়ে গেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা