ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘ডেথ ওভারে’ ম্যাচ বাঁচলেও ‘মান’ বাঁচল কি বাংলাদেশের
সাকিব-পাপন কিংবা বিসিবি ম্যানেজমেন্টের এই কথাগুলো হয়তো অনেক পুরনো কিন্তু কথাগুলো শুনে বোঝা যায় যে কথাগুলোর মধ্যে কতটা আক্ষেপ রয়েছে। সাম্প্রতিক বাংলাদেশের অবস্থা এতটাই নাজেহাল যে, বড় দলগুলো তো বটেই তুলনামূলক ছোট দলগুলোর সাথে বড় রানের লক্ষ্য তাড়া করতে যেন বাংলাদেশ দিশেহারা হয়ে পড়ছে। কোন ভাবে যেন পারছে না তারা। এককথায় ডেথ ওভারেই যেন ডেথ বাংলাদেশ।
বর্তমান ক্রিকেট বিশ্বের টি-২০ ফরম্যাটে ১২০ বলের খেলায় ২০০ রান অতিক্রম করে হরহামেশাই। বড় বড় দলগুলো তার বাস্তব প্রমান। ক্রিকেট বিশ্বের বড় বড় দলগুলো যেখানে শেষ পাঁচ ওভারে ৬০ থেকে ৭০ রানের বেশি সংগ্রহ করে সেখানে বাংলাদেশ শেষ কবে শেষ পাঁচ ওভারে ৫০ রান করেছে তা খুজে বের করতে গেলে পাটি গণিতের মত জটিল পরিসংখ্যান ঘাটতে হয়।
বিশ্বকাপের তিন ম্যাচে ব্যাটিংয়ে লোয়ার অর্ডার এ বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং দাপটে হয়তো বাংলাদেশ বেঁচে ফিরলেও আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত পাকিস্তানের মতো বড়-বড় দল। সেখানে যদি বর্তমান সময়ের মতো বাংলাদেশে এরকম পারফরম্যান্স করে। তবে জয় পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। আর এই কথাগুলো অনেক আগেই উপলব্ধি করে ছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
তিনি তার বক্তব্যে বলেছিলেন ১৩০ কিংবা ১৪০ রান করে হয়তো কোন একটা ম্যাচ আমরা জিতে যেতে পারবো। কিন্তু সবসময় যে আমরা এরকম করে জিততে পারবো তা কিন্তু নয়। আমাদের বড় দলের সাথে জিততে গেলে কমপক্ষে ১৮০ থেকে ১৯০ রানের বেশি করতে হবে।
এই কথাগুলো হয়তো বিসিবি বস নাজমুল হাসান পাপন সহ ম্যানেজমেন্টের সকলেই বোঝে কিন্তু বোঝেনা কেবল মাঠে যারা পারফরম্যান্স করে তারাই। কিন্তু বুঝতে পারলেও হয়তো প্লেয়াররা বুঝতে পারেননা ডেথ ওভার ভয়ডরহীন ক্রিকেট তাদের খেলতে হবে।
কিন্তু বর্তমানে বাংলাদেশের এই সমস্যার সমাধান কোথায় তা আমরা কেউ জানিনা। শারীরিকভাবে ক্রিকেটারদের শক্তি-সামর্থের অভাব নাকি মানসিকভাবে দুর্বল, এটাই হচ্ছে মূল প্রশ্ন।
ডেথ ওভারে বাংলাদেশের দুর্বলতা যাই হোক, সেটা কাটিয়ে ওঠার কোন চেষ্টা করেন কি বাংলাদেশের ব্যাটারা? জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো ডেথ ওভারে ম্যাচ বাঁচিয়েছে বাংলাদেশ। তবে শেষ ৫ ওভারের ব্যাটিং ধরন কি মান বাঁচল বাংলাদেশের?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা