ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কেন ডাকা হল এমন নো বল, আইসিসির নিয়ম কি বলছে
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল পাঁচ রান। বড় শট মারতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। সহজ স্টাম্পিং করে দেন নুরুল হাসান। তারপরই উচ্ছ্বাসে ভেসে যান বাংলাদেশের ক্রিকেটাররা। একরাশ হতাশা নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান জিম্বাবুয়ের খেলোয়াড়রা। পিচের কাছাকাছি চলে আসেন মাঠকর্মীরা।
তারইমধ্যে নুরুল ঠিকভাবে বল ধরেছেন কিনা, তা খতিয়ে দেখতে থাকেন তৃতীয় আম্পায়ার। তাতে দেখা যায়, মুজারাবানি ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উত্তেজনার বশে উইকেটের আগেই বল ধরে নিয়েছেন নুরুল। তারপর ভেঙে দিয়েছেন স্টাম্প। কয়েকবার রিপ্লে দেখার পর জায়ান্ট স্ক্রিনে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, মুজারাবানি আউট হননি। তারপরই নো-বল ডাকেন অনফিল্ড আম্পায়ার মারে এরেসমাস।
আইসিসির নিয়ম কী বলছে?আইসিসির ২৭.৩ ধারায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্টাম্প পেরিয়ে যাওয়ার আগে যদি উইকেটকিপার বল ধরেন, তাহলে নো বল ডাকবেন আম্পায়ার। ২৭.৩.১ ধারা অনুযায়ী, স্ট্রাইকার এন্ডে যতক্ষণ না স্টাম্প পার করছে বল, ততক্ষণ পুরোপুরি উইকেটের পিছনে থাকতে হবে উইকেটকিপারকে। ২৭.৩.২ ধারা অনুযায়ী, সেই নিয়ম লঙ্ঘন করলে নো বল ডাকবেন আম্পায়ার।
সেই নিয়মের ভিত্তিতেই বাংলাদেশ ম্যাচে নো বল ডাকেন অনফিল্ড আম্পায়ার এরেসমাস। সেইসঙ্গে ফ্রি-হিট পায় জিম্বাবুয়ে। তার ফলে এক বলে চার রান দরকার ছিল জিম্বাবুয়ের। কিন্তু সেই বলে ব্যাট লাগাতে ব্যর্থ হন মুজারাবানি। ফলে তিন রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
Here he goes again - watch the players ???????? #drama #T20WorldCup #BANvZIM pic.twitter.com/6adjF9QVLE
— Isa Guha (@isaguha) October 30, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা