ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৬ উইকেটের বিশাল জয় পেল পাকিস্তান
রোববার (৩০ অক্টোবর) পার্থে নেদারল্যান্ডসের দেওয়া ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ঝড় তোলেন মোহাম্মদ রিজওয়ান। সেই ওভার থেকে তুলে নেন ১২ রান। তবে পরের ওভারেই রান আউটের কবলে পড়েন পাক অধিনায়ক বাবর (৪)।
এরপর দলে প্রথমবারের মতো জায়গা পাওয়া ফখর জামানকে সঙ্গে নিয়ে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। তবে দ্রুত রান তোলার গতিতে আরও তিন উইকেট হারায় তারা। দলীয় ৫৩ রানে ফখরের (২০) বিদায়ের পর ৮৩ রানে ফেরেন রিজওয়ানও (৪৯)।
জয় থেকে এক রান দূরে থাকতেই আগের দুই ম্যাচে রান পাওয়া শান মাসুদও (১২) ফেরেন। তবে শাদাব খান বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। পাক বোলারদের বোলিং তোপে তাদের ব্যাটিং লাইনআপ লন্ডভন্ড হয়ে যায়।
সর্বোচ্চ ২৭ রান আসে মিডল অর্ডার ব্যাটার কলিন অ্যাকারম্যানের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক স্কট এডওয়ার্ড করেন ১৫ রান। এই দুই ব্যাটার ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রানের বেশি করতে পারেননি ডাচরা। বোলিংয়ে পাকিস্তানের পক্ষে লেগ স্পিনার শাদাব খান ৩টি ও মোহাম্মদ ওয়াসিম নেন ২টি উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ পান একটি করে উইকেট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা