ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সাকিবের কথায় পাত্তা দেননি সোহান

২০২২ অক্টোবর ৩০ ১৬:১৭:৩৬

সাকিবের কথায় পাত্তা দেননি সোহান

এই এক নো বলে, সোহানের এই এক ভুলে ম্যাচও হারতে পারতো বাংলাদেশ। তবে মোসাদ্দেকের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেঁচে যায় লাল সবুজের দল। স্টাম্পিংয়ের পরেই সোহানকে সতর্ক করেছেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিব বলেন, ‘সোহান যখন আগের স্টাম্পিং করলো আমি তাকে বলেছি, এটা খুব ক্লোজ ছিল। পরবর্তী সময়ে যাতে সতর্ক থাকে।’

নো বল কান্ডে সাকিব নার্ভাস হয়ে যান। তাকে আশ্বাস দেন মোসাদ্দেক। অধিনায়ক বললেন, ‘যখন মোসাদ্দেক শেষ বল করতে আসে, সে বলছিল আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো। চিন্তা করবেন না। সে আমাকে শান্ত রাখার চেষ্টা করেছিল। কিন্তু আমি নার্ভাস ছিলাম। এটা একটা দারুণ ম্যাচ ছিল। দুই দলই লড়েছে।’

ব্রিসবেনের গ্যাবায় আগে ব্যাটিং করে ৭ উইকেটে বাংলাদেশ ১৫০ রান করে। রান তাড়ায় নেমে ৮ উইকেটে জিম্বাবুয়ে ১৪৭ রানে। সুপার টুয়েলভের দুই জয়ে বাংলাদেশ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে।

নাজমুল হোসেন শান্তর ৭১ রানে ভর করে বাংলাদেশ এই রান করে। শেষ ৪ ওভারে মাত্র ৩০ রান আসে। এখানে পিছিয়ে যায় বাংলাদেশ। তবে পেসারদের দারুণ বোলিংয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ। তাই তো তাসকিনদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

সাকিব বলেন, ‘১৬৫ হলে খুব ভালো স্কোর হতো। যখন দেড়শ হলো, আমরা ১০-১৫ রান পিছিয়ে ছিলাম। আমাদের পেস বোলার তাসকিন, হাসান, মোস্তাফিজ দারুণ পারফর্ম করেছে, তারা আমাদের আক্রমণের প্রধান অস্ত্র। তারা খেলাটা বদলে দিয়েছে।’

রান তাড়ায় নেমে শন উইলিয়ামস ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৯তম ওভারে সাকিব তাকে দুর্দান্ত রানআউটে ফেরান। এই রানআউট ম্যাচের একটা টার্নিং পয়েন্ট বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা জানতাম তারা ৭ ব্যাটসম্যান নিয়ে খেলছে। উইলিয়ামস-রায়ান বার্ল ভয়ঙ্কর। জিততে হলে তাদের আউট করতে হতো। শেষ ওভারের আগের ওভারে উইলিয়ামস রান আউট হয়, এটা ম্যাচের একটা টার্নিং পয়েন্ট।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ