ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের শীর্ষে তাসকিন
বাংলাদেশের এমন স্মরণীয় জয়ের দিনে সুখবর পেলেন দেশসেরা পেসার তাসকিন। বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভ পর্বে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন এই বাংলাদেশিই। ব্রিসবেনের গ্যাবায় আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেটসহ বিশ্বকাপে মোট ৮ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন টাইগার এ পেসার।
আজ রোববার জিম্বাবুয়েকে ১৫১ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে এসে প্রথম ওভারেই ওয়েসলি মাধেভেরের উইকেট তুলে নেন তাসকিন। এর পরের ওভারে তাসকিন ফেরান অধিনায়ক ক্রেইগ আরভিনকে। আর ইনিংসের ১২তম ওভারে টাইগার পেসার ফেরান চাকাভাকে। তাতেই তিনি বনে যান বিশ্বকাপের সুপার টুয়েলভের সেরা বোলার।
এর আগে, বোলারদের তালিকার ৭টি উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন ইংলিশ পেসার স্যাম কারান। তবে ৮ উইকেট অর্জন করে কারানকে টপকে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন তাসকিন। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, তার উইকেট সংখ্যা ৬টি।
টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, তার উইকেট সংখ্যা ৫টি। সমান ৫টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।
সুপার টুয়েলভের সেরা বোলারদের তালিকা-
তাসকিন আহমেদ (বাংলাদেশ) : ৮টি
স্যাম কারান (ইংল্যান্ড) : ৭টি
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) : ৬টি
আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা) : ৫টি
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) : ৫টি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা