ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চরম নাটকীয়তায় ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়, ম্যাচ সেরা হলেন যিনি
এই ম্যাচে আগে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে। জবাবে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
শেষ ওভারে জিততে ১৬ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। শেষ ওভারে বোলিংয়ে আসেন মোসাদ্দেক। প্রথম দুই বলে দারুণ বোলিংয়ে উইকেট নেন মোসাদ্দেক। কিন্তু পরপর দুই বলে ৪ ও ৬ মেরে ২ বলে ৫ রানে সমীকরণ আনেন রিচার্ড এনগারাভা। তবে পঞ্জম বলে স্টাম্পিং হয়ে ফেরেন তিনি। শেষ বলে জিম্বাবুয়ের জিততে প্রয়োজন ছিল ৫ রানের।
শেষ বল মোসাদ্দেক ডট দিলেও স্টাম্পের আগেই বল ধরে স্টাম্পিং করায় নো বলের সিদ্ধান্ত দেন আম্পায়ার। ফলে আবারো সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রানের। তবে আবারো ডট বল করেন মোসাদ্দেক। ফলে ৩ রানে জিতে যায় বাংলাদেশ।
শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে তাসকিন আহমেদ জিম্বাবুয়েকে নাড়িয়ে দিয়েছিলেন। এরপর জোড়া আঘাত ছিল মুস্তাফিজের। পাওয়ারপ্লেতে সিকান্দার রাজাসহ চার উইকেট হারিয়ে খাদের কিনারেই চলে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে এরপরই শন উইলিয়ামস আর রেজিস চাকাভার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। তাতে শুরুর স্বস্তিটা উবে যেতে থাকে ধীরে ধীরে।
তবে ইনিংসের ১২তম ওভারে চাকাভাকে বিদায়ে সেই স্বস্তিটা ফিরিয়ে আনেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন চাকাভা। সেটা নুরুল হাসানের ধরতে কোনো বেগই পেতে হয়নি। ৬৯ রানে দলটি খুইয়ে ফেলে ৫ উইকেট।
এরপর রায়ান বার্লকে নিয়ে দারুণ জুটি গড়েন শন উইলিয়ামস। অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। তবে ১৯ তম ওভারে ৪২ বলে ৬৪ রান করে সাকিবের দারুণ থ্রোতে রান আউট হয়ে ফেরেন শন উইলিয়ামস। এরপর শেষ ওভারে মোসাদ্দেকের দারুণ বোলিংয়ের সামনে আর জিততে পারেনি জিম্বাবুয়ে।
বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে তাসকিন সুরদান্ত বোলিং করে দেখিয়েছে। তিনি একাই যেন জিম্বাবুয়েকে নাজেহাল করেছে। তাসকিন ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৪ অভারের মধ্যে এক ওভার ছিল মেইডেন। যে কারণে, দ্বিতীয়বারের মত ম্যাচ সেরার পুরস্কার উঠলো তাসকিন আহমেদের হাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা