ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে যে নতুন পরামর্শ মুডি
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ২০ ওভারের ক্রিকেটে ছন্দহীন বাংলাদেশ। সিরিজ খোয়াতে হয়েছে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গেও। এরপরই নতুন বুলি আওরান ক্রিকেট কর্তারা। এশিয়া কাপে দেখা মিলবে নতুন বাংলাদেশের, মাস দেড়েক আগে এমন আশার কথাই শুনিয়েছিলেন নাজমুল হাসান পাপন। যদিও পারফরম্যান্সে তার ছিঁটেফোঁটাও দেখা মেলেনি।
এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর খানিকটা প্রতিদ্বন্দ্বীতার দেখা মিলেছিল শ্রীলঙ্কা ম্যাচে। তবে দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে খেলা ত্রিদেশীয় সিরিজেও জয়হীন ছিল সাকিব আল হাসানের দল। যদিও মাঝে নুরুল হাসান সোহানের নেতৃত্বে আরব আমিরাতে দুটি জয় পেয়েছিল টাইগাররা। যার প্রথমটা খানিকটা কষ্টার্জিত।
ত্রিদেশীয় সিরিজে জয়হীন বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে নেদারল্যান্ডসকে হারিয়ে। তবে নিচের সারির দলের সঙ্গে দেখা মেলেনি সেরা পারফরম্যান্স। ডাচদের হারানো বাংলাদেশ সিডনিতে সাউথ আফ্রিকার বিপক্ষে উড়ে যায়। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশকে নিজেদের প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে বলছেন মুডি।
অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন দল হিসেবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন তখন আসলে কঠিন। এটা সবসময় চ্যালেঞ্জিং হবে। তাদের আসলে সবার একসঙ্গে বসতে হবে, নতুন করে শুরু করার কথা ভাবতে হবে যে তারা কি ধরনের ক্রিকেট খেলতে চায়, তাদের পরিকল্পনা কি এবং তাদের প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে হবে।’
সাউথ আফ্রিকার কাছে উড়ে যাওয়া বাংলাদেশের পরের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। লম্বা সময় তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারের টুর্নামেন্টে সিকান্দার রাজারা যেন একটু অন্য রকম। বাংলাদেশ যখন ধুঁকছে তখন পাকিস্তানকে হারিয়ে উড়ছে জিম্বাবুয়ে। গ্যাবায় জিম্বাবুয়েকে ফেভারিট না মানলেও বাংলাদেশের জন্য তারা হুমকি মনে করেন মুডি।
তিনি বলেন, ‘আমি বলবো না তারা ফেভারিট। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে বড় হুমকি হতে পারে। এক মাস আগে হলে হয়তো আপনি বাংলাদেশের জয় ধরে নিতেন। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে না, তারা খুবই অধারাবাহিক।’
‘তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অফ ফর্মে রয়েছে। জিম্বাবুয়ে দারুণ ক্রিকেট খেলছে। কন্ডিশন তাদের সঙ্গে বেশ মানিয়েছে। বিশেষ করে তাদের লম্বা বোলারদের জন্য, তারা ধারাবাহিকভাবে বাউন্স করতে পারছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা