ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

"যেকোনো দলকে হারাতে পারবেন"

২০২২ অক্টোবর ২৯ ২২:৪২:৫৯

"যেকোনো দলকে হারাতে পারবেন"

সেমির স্বপ্ন দেখা জিম্বাবুয়ে অবশ্য মাঠে নামার আগে সম্মানই দিচ্ছে বাংলাদেশকে। ক্রিকেটের ফরম্যাট হিসেব করলে জিম্বাবুয়ের চেয়ে টি-টোয়েন্টি এবং টেস্টে এগিয়েই আছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে জিম্বাবুয়েই। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজেও জয়ী দলের নাম জিম্বাবুয়ে। তবুও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সতর্কই আছে জিম্বাবুয়ে।

দলটির অধিনায়ক ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ক্রেইগ আরভিন বলেন, ‘আমি মনে করি সব খেলায়ই আমাদের দারুণ সুযোগ রয়েছে। আর টি-টোয়েন্টি এমনই একটা খেলা যদি আপনার দুইজন খেলোয়াড়ও নির্দিষ্ট দিনে ভালো খেলে আপনি যেকোনো দলকে হারাতে পারবেন। আমরা জানি বাংলাদেশ মানসম্মত দল। তাই আগামীকাল অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।

দেখুন, সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের জন্য বিশাল কিছু ছিল। কিন্তু আমরা জানি গতকাল সারাদিনই ভ্রমণে কেটেছে। আজ অনুশীলন করেছি এবং কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। খুব দ্রুতই ঘটছে সবকিছু। শেষ রাতে জয়ের পরেও আমরা খুব একটা বাজি ধরতে পারছি না। আমাদের পরের খেলায় মনোযোগ দিতে হবে এবং বাংলাদেশ ভালো দল।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ