ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপের মহা দুঃসংবাদঃ গোটা অস্ট্রেলিয়া দলই হাসপাতাল হয়ে যেতে পারে
উইকেটরক্ষক ম্যাথু ওয়েড এবং স্পিনার অ্যাডাম জাম্পা কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁরা দলের সঙ্গেই রয়েছেন। ম্যাকডোনাল্ডের ধারনা, দলের আরও কয়েক জন ক্রিকেটার কোভিড আক্রান্ত হতে পারেন।
ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘কোভিড আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা সকলে এক সঙ্গেই রয়েছি। দলের প্রত্যেকেই ভাইরাস আক্রান্ত হতে পারে। ইতিবাচক দিক হল, ওয়েডের কোভিড হলেও খেলার মতো পরিস্থিতিতে রয়েছে। চাইলে শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলানো যেত। ওর তেমন উপসর্গ নেই। জাম্পার শারীরিক পরিস্থিতি একটু খারাপ। খেলার মতো অবস্থায় নেই।’’
কোভিড আক্রান্তদের কেন আলাদা রাখা হচ্ছে না? একসঙ্গে থাকলে অন্যরাও অসুস্থ হতে পারেন, তা তো অজানা নয়! ম্যাকডোনাল্ডের যুক্তি, ‘‘ওদের পরীক্ষার রিপোর্ট আসার আগে পর্যন্ত সকলেই এক সঙ্গে ছিলাম। কারও সংক্রমণ হওয়ার হলে হয়েই গিয়েছে। তার থেকে বাকিদেরও হতে পারে। তেমন হলে আমাদের দলে আক্রান্তের সংখ্যা বাড়বে। জাম্পার কিছু উপসর্গ রয়েছে। ওকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু এই বিষয়টা আমাদের হাতে নেই।’’
তবে কি দলের আর কোনও সদস্যের মধ্যে কোভিডের উপসর্গ দেখা দিয়েছে? এই প্রশ্নের জবাব দেননি অস্ট্রেলিয়ার কোচ। দলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ম্যাকডোনাল্ড। তেমন হলে মাঠে দল নামানো কঠিন হতে পারে। সে ক্ষেত্রে প্রতিযোগিতায় চাপে থাকা অস্ট্রেলিয়া আরও বিপাকে পড়বে।
ম্যাকডোনাল্ডের প্রতিটি মুহূর্ত তাই কাটছে আশঙ্কার মধ্যে। এই বুঝি আবার কারও কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ হল। কার্যত রাতের ঘুম হারাম হয়েছে অ্যারন ফিঞ্চদের কোচের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা