ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে শ্রীরামের কণ্ঠে ঘুরেফিরে সেই একই কথা
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ে দারুণ শুরুও করে টাইগাররা। দীর্ঘ ১৫ বছর পর মূল পর্বে জয় দেখে বাংলাদেশ। তবে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশ বাজেভাবে হারে বাংলাদেশ। এবার মিশন জিম্বাবুয়ে। ৩০ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১০টায় জিম্বাবুইয়ানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
তার আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম। সেখানে তার কাছে দলের প্রতি কী আশা সেটা জানতে চাওয়া হয়। উল্টো গণমাধ্যমের কাছে জানতে চেয়ে এই ভারতীয় কোচ প্রশ্ন করেন, ‘আপনারা কী আশা করেন?’ এরপরই জানান, টি-টোয়েন্টিতে ভবিষ্যতে ভালো দল হবে বাংলাদেশ।
শ্রীরামের ভাষ্যে, ‘জানি না আপনারা দলের কাছে কী প্রত্যাশা করছেন। তবে আমাদের প্রত্যাশা নিয়ে আমরা খুবই পরিষ্কার। আমরা এই দলটাকে ভবিষ্যতে খেলাতে চাই। তাদের দক্ষতা আছে। যদি আরও কিছু এদিক-ওদিক করে দক্ষতা যুক্ত করা যায় ভবিষ্যতে তাদের সত্যিই ভালো দল বানানো সম্ভব।
দলের কাছে আপনাদের প্রত্যাশা আসলে কী? আমার মনে হয়, আমরা একটা দল প্রস্তুত করছি। দল প্রস্তুত করার জন্য আমরা ভালো কাজ করেছি। বিশ্ব ক্রিকেটের তুলনায় আমাদের ক্রিকেটাররা কোথায় আছে সেটা ওরা বুঝতে পারছে। কোথায় যেতে হবে সেটাও এখন ওরা জানে। অল্প সময়ের মধ্যে এই শিক্ষাটাও ভালো প্রাপ্তি।
আমরা মূলত একটা দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছি। সে দিক থেকে সবকিছু ইতিবাচক। ছেলেদের আত্মবিশ্বাস বাড়ছে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেদের আরও শক্ত করছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা