ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘ও থাকলে দুইটি ম্যাচই জিততাম’
দলের এমন করুণ পরিস্থিতিতে বাবর আজমদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকারা। হতাশা আর ক্ষোভে পুড়ছেন দলটির সমর্থকরাও। বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।
এমন আবহে পাকিস্তানের সাবেক তারকা আকিব জাভেদ হতাশার সুরে বললেন ‘ও থাকলে দুটি ম্যাচই জিততাম আমরা’।
কাকে একাদশে না রাখার ফল ভুগছে পাকিস্তান? আকিব জাভেদের দাবি, সেই খেলোয়াড় হলেন শোয়েব মালিক।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিব জাভেদ বলেন, ‘শোয়েব মালিক যদি পাকিস্তান দলে থাকতেন, তবে শুধু জিম্বাবুয়েকেই নয় ভারতকেও হারিয়ে দিত বাবর আজমরা। টি-টোয়েন্টির জন্য সবচেয়ে আদর্শ ক্রিকেটার শোয়েব মালিক। সে সব থেকে বেশি ফিট এবং ওর ম্যাচ অ্যাওয়ারনেস সবার থেকে বেশি।’
বিশ্বকাপের দুটি ম্যাচেই অল্পের জন্য হার মেনেছে পাকিস্তান। দুটিতেই শেষ ওভারে জয়-পরাজয় নিশ্চিত হয়। সে কারণেই সাকেব তারকাদের দাবি, এক্ষেত্রে বাবর আজমদের অ্যাওয়ারনেস থাকলে এমন টাইট ম্যাচ নিজেদের অনুকূলে টেনে নিতে পারত পাকিস্তান।
উল্লেখ্য, বয়সকে কেবল সংখ্যা বানিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে নির্ভরযোগ্য পারফরমার হিসেবে প্রতিষ্ঠা করেছেন শোয়েব মালিক। পাকিস্তানের ঘরোয়া লিগে দারুণ খেলেছেন তিনি। যে কোনো মুহূর্তে পাকিস্তান দলের জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত তিনি। এ বিষয়ে নির্বাচক, কোচ ও অধিনায়ক বাবর আজমের সঙ্গে আলাপও করেছিলেন। কিন্তু কিছুই কাজে লাগেনি। তারুণ্য নির্ভর দল গঠনে বাদ পড়েন এ অভিজ্ঞ অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা