ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ আকাশ ছোয়া মূল্যে কামিন্স-ওয়ার্নারদের বছর জুড়ে চায় আইপিএল
বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্রমশই আধিপত্য বাড়ছে আইপিএলের দলগুলোর। শুধু আইপিএলই নয় তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো দলের মালিকানা নিচ্ছে সাউথ আফ্রিকার এস২০ লিগ, আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
নাইট রাইডার্সের গ্রুপের মালিকানায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আরব আমিরাতে রয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। এ ছাড়া আমেরিকাতে লস অ্যাঞ্জেলস নামে দল কিনতে যাচ্ছে তারা। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের দল রয়েছে আরব আমিরাত এবং সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে।
অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদেরও একাধিক লিগে দল রয়েছে। বছর জুড়ে হওয়া সেসব টুর্নামেন্টে বিশ্বের তারকা ক্রিকেটারদের পেতে চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যাতে করে সবাই তাদের প্রতিটি লিগের দলে খেলতে পারে। সেটির জন্য ক্রিকেটারদের সঙ্গে বাৎসরিক চুক্তির কথা ভাবছে তারা।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারকে ১২ মাসের চুক্তির জন্য প্রস্তাব দিয়েছে আইপিএলের কয়েকটি দল। যেখানে ওয়ার্নার, কামিন্স এবং ম্যাক্সওয়েলদের পেছনে বড় অঙ্কের টাকা খরচা করতেও প্রস্তুত তারা। দ্য এজের প্রতিবেদন অনুযায়ী, প্রতিজনকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছেন দলগুলো।
যা বাংলাদেশি টাকায় ৫০ কোটি ৬৯ লাখ ১৪ হাজার। এই চুক্তিতে সই করলে পুরো বছর আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রতিটি দলের হয়ে খেলতে হবে তাদের। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ও নিতে হতে পারে সেসব ক্রিকেটারদের। অজি ক্রিকেটাররা সেই প্রস্তাবে রাজি হয়েছে কিনা সেটি নিশ্চিত করতে পারেনি দ্য এজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা