ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ দলে কে সম্মান করে যা বললেন আরভিন

২০২২ অক্টোবর ২৯ ১৭:১০:১৫

বাংলাদেশ দলে কে সম্মান করে যা বললেন আরভিন

যদিও এই ম্যাচে জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক। আরভিনের বিশ্বাস নিজেদের দিনে যেকোনো দলের বিপক্ষেই জয় পাওয়া সম্ভব। যদিও মাঠে নামার আগে বাংলাদেশকে ছোটো করে দেখছেন না তিনি।

এ প্রসঙ্গে আরভিন বলেন, 'আমি মনে করি সব খেলায়ই আমাদের দারুণ সুযোগ রয়েছে। আর টি-টোয়েন্টি এমনই একটা খেলা যদি আপনার দুইজন খেলোয়াড়ও নির্দিষ্ট দিনে ভালো করে আপনি যেকোন দলকে হারাতে পারবেন। আমরা জানি বাংলাদেশ মানসম্মত দল। তাই আগামীকাল (রোববার) অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।'

বেশ লম্বা সময় ধরেই টি-টোয়েন্টিতে ধুঁকছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচেও জয় পায়নি সাকিব আল হাসানের দল। যদিও বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

টাইগারদের বিপক্ষে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামছে না জিম্বাবুয়ে। তারা মূলত ভ্রমণ ক্লান্তি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই এগোচ্ছে। আপাতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই মনোযোগ দিতে চান তারা।

আরভিন বলেন, 'দেখুন, সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের জন্য বিশাল কিছু ছিল। কিন্তু আমরা জানি গতকাল সারাদিনই ভ্রমণে কেটেছে, আজ অনুশীলন করেছি, কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। ফলে খুবই দ্রুত ঘটছে এটা (ম্যাচ)। শেষ রাতের জয়ের ওপরও আমরা খুব একটা বাজি ধরতে পারছি না। আমাদের পরের খেলায় মনোযোগ দিতে হবে এবং বাংলাদেশও ভালো দল।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ