ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

টসে জিতে যে সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন

২০২২ অক্টোবর ২৯ ১৩:৩৪:০৭

টসে জিতে যে সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন

মজার বিষয় হল এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রধান প্রতিপক্ষ হিসেবে আভির্ভূত হয়েছে বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাতে জমে যাচ্ছে সেমিফাইনালে ওঠার লড়াই।

দুই দলের পরিসংখ্যান অনুযায়ী এ ম্যাচের ফল নিউজিল্যান্ডের পক্ষেই যাওয়ার কথা। কেননা এখনও পর্যন্ত কুড়ি ওভারের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। যার মধ্যে ১০ বারই জিতেছে নিউজিল্যান্ড এবং ৮ বার জিতেছে শ্রীলঙ্কা, অন্য দুটি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিলো।

ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে নিউজিল্যান্ডের দলের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

এক নজরে দুই দল

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, এডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্তনার, ইশ সোধি ও টিম সাউদি।

শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, আন বান্দারা, হাসারাঙ্গা ডি সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্দো, চামিকা করুণারত্মে, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ভানুকা রাজাপাকসে, কাসুন রাজিথা, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ