ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সকাল ১০ টা কিংবা দুপুর ২ টায় নয়, আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে যে সময় মাঠে নামবে বাংলাদেশ

২০২২ অক্টোবর ২৯ ১২:৫৫:৪৫

সকাল ১০ টা কিংবা দুপুর ২ টায় নয়, আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে যে সময় মাঠে নামবে বাংলাদেশ

বিশ্বকাপের শুরুটা অসাধারণ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ডকে নয় রানে হারিয়ে ১৫ বছর পরে মূল পর্বের খেলায় জয় তুলে নেয় টাইগাররা। তবে এই জয় নিজেদের হাসিটা খুব স্থায়ী হয়নি বাংলাদেশের। কারণ পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ধবলধোলাই হয়ে যায় বাংলাদেশ।

১০৪ রানের এই পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে রান বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধান। বাংলাদেশের প্রথম ম্যাচে জয় এবং পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট খাওয়ানো দেখে মনে হয়েছিল বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে সেমিফাইনালে যাওয়ার, তবে এখন সেই সম্ভাবনা বাংলাদেশের চেয়ে বেশি জোরালো হয়েছে জিম্বাবুয়ের।

কারণ এরই মধ্যে দুই কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিপক্ষে পয়েন্ট পেয়েছে তারা। যেখানে জয় পেয়েছে পাকিস্তানের সঙ্গে এবং বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। নিঃসন্দেহে তাই বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের উপর নির্ভর করবে কোন দলের সম্ভাবনা বাড়বে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিকে থাকে সেটার।

এই ম্যাচে তাই দুটি দলেই নিজেদের সর্বস্ব টা দিয়ে ঝাঁপিয়ে পড়বে জয় পাওয়ার জন্য। কারণ এই জয়ের উপর নির্ভর করছে বিশ্বকাপে তাদের বাকিটা সময়। বিশ্বকাপে কোয়ালিফাই করার পরে জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা জানান, এবার তারা বিশ্বকাপের কোয়ালিফাই করতেই আসেনি যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই লক্ষ্যে এরই মধ্যে এখন সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও তৈরি করে ফেলেছে তারা।

যেখানে আগামীকাল তারা মুখোমুখি হবে বাংলাদেশের সঙ্গে। ম্যাচটি শুরু হবে ব্রিসবেনের গ্যাবায়, বাংলাদেশ সময় সকাল ৯ ঘটিকার সময়। এই ম্যাচটি নির্ভর করবে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্নেরও। যদি জয় পায় তবে জোরালো হবে টাইগারদের স্বপ্ন, আর যদি হেরে যায় তবে অনেকটাই নিশ্চিত হবে গ্রুপ পর্ব থেকে বিদায় এর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ