ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এবার সুর পাল্টাচ্ছে বিসিবি
বাজে পারফরম্যান্সে ছোট দলের কাছেও প্রায়ই হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে৷ জিততেও ঝড়াতে হয় অতিরিক্ত ঘাম৷ বিশ্ব টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি জমজমাট। এতদিন ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আনিচ্ছা প্রকাশ করেই অনুমতি দিতো বিসিবি৷ এবার বড় ভরাডুবির পর সুর পাল্টাচ্ছে বিসিবি।
বিদেশি লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা এমনিতেই কম। আইপিএলে ঘুরে ফিরে সেই সাকিব-মুস্তাফিজ। গত আসরে তো সাকিব দলই পাননি। আগামী আসরে কেউ সুযোগ পাবে কিনা সন্দেহ আছে। এছাড়া পিএসএল, সিপিএলেও সেই দুই-তিনজনই সুযোগ পেয়ে থাকেন। বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেটের কথা ভাবাও যায় না। অনেক সময় দলে নেয়ার জন্য তরুণ কোন ক্রিকেটারের সাথে যোগাযোগ করা হলে বিভিন্ন সিরিজের যুক্তিতে অনুমতি দিতেই চায় না বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি করতে ক্রিকেটারদের বিদেশি লিগে খেলানোর সুযোগ করে দেওয়ার কথা শোনা গেল বিসিবি কর্মকর্তার মুখে।
বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা চাই আমাদের ক্রিকেটাররা যতটুক সম্ভব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলুক। কারণ এটি এখন খুব জনপ্রিয়। অন্য দল যেভাবে এগিয়ে গেছে, আমরা কিন্তু সেভাবে এগোইনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখে আমার তাই মনে হচ্ছে। আমরা ঢাকায় গিয়ে আমাদের এই ফরম্যাটটা নিয়ে আরও সিরিয়াসলি চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটাররা যাতে বাইরে আরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে পারে সে সুযোগটা আমরা করে দেব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা