ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ: মুখে উন্নতির ফুলঝুরি মাঠে নেই কোন ভালো ফলাফল
অস্ট্রেলিয়ার বৈরি আবহাওয়ার মতো বাংলাদেশের ফর্মও রঙ বদলায়। আসরের প্রস্তুতি সিরিজ থেকেই প্রবল ইতিবাচকতার বার্তা ছড়ানো সাকিব আল হাসান নিজেও কিছুটা বিরক্ত এবার!
প্রতিটা হারের শেষে বাংলাদেশ দলের সবার মুখস্থ কথা থাকে, আমরা শিখছি। উন্নতি করছি। সাকিব হাঁটলেন ভিন্ন পথে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বললেন, "বারবার উন্নতির কথা বলতে ভালো লাগে না। আমি হতাশ। আমরা আরও ভালো খেলতে পারতাম। টি-টোয়েন্টি অবশ্য এমনই।"
অধিনায়কের কথায় বোঝা গেল টি-টোয়েন্টিতে যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু বড় মঞ্চে বারংবার এমন ভরাডুবির পরেও নিজেদের না বদলানোর ব্যাখ্যা কী হতে পারে! এত বছর পরেও ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে বাংলাদেশের দৈন্যতা বেশ দৃষ্টিকটু। উন্নতির যে মুখস্থ বুলি ছোঁড়া হয় তার প্রতিফলন নেই খেলোয়াড়দের শরীরী ভাষায়। যেটার গুরুত্ব অপরিহার্য।
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। আসরে যেভাবে খেলছে তারা, টাইগারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। মুখের উন্নতি রেখে মাঠের উন্নতিতে মনোযোগ দিতে না পারলে জিম্বাবুয়ে জন্ম দিতে পারে আরেকটি অঘটনের। সাদা চোখে যা অঘটন দেখালেও মোটেই তেমন হবে না!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা