ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান দলকে চরম ভাবে অপমান করলেন ওয়াসিম আকরাম
নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে নাটকীয়ভাবে হারের পর গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৩০ রানই করতে পারেনি পাকিস্তান। পরপর দুটি ম্যাচে হারের কারণে এখন সেমিফাইনালে খেলার সমীকরণ খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য।
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর অধীনায়ক বাবর আজমের দিকে তীব্র সমালোচনার হাত তুলেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আক্তার। সেই তালিকায় যোগ হয়েছেন ফার্স্ট বোলার মোঃ আমির। এবার সেই তালিকায় যোগ হলেন কিংবদন্তি ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম বলেন, “এক বছর আগে থেকেই বোর্ডের লোকজন কিংবা আমরা (ওয়াকার, মিসবাহ, মালিক) জানি যে, মিডল অর্ডার কিছুটা দুর্বল। ওদিকে শোয়েব মালিক দলের বাইরে। আমি যদি অধিনায়ক হতাম, আমার লক্ষ্য কী হতো? বিশ্বকাপ জেতা? সেজন্য আমার যদি গাধাকে ভাই কিংবা বাপ বানানো লাগে আমি বানাতে প্রস্তুত। কারণ আমার বিশ্বকাপ জিততে হবে।”
ওয়াসিম আরো বলেন, “যদি আমার শোয়েব মালিককে দলে দরকার হয়, আমি বোর্ড চেয়ারম্যান, বোর্ড নির্বাচকদের বলবো, আমার ওই খেলোয়াড় দরকার। তাছাড়া আমি বিশ্বকাপ খেলবো না। কিন্তু এমনটা হয়নি। এটা তো পাড়ার দল নয় যে, আমার চেনা লোকজন খেলবে। আমি অধিনায়ক হলে, মিডল অর্ডারের জন্য সবার আগে মালিককে দলে নিতাম।”
এছাড়াও শোয়েব আক্তার বলেছেন, “তবে আমরা ধারাবাহিকভাবে জিততে পারছি না। পাকিস্তানের একজন বাজে অধিনায়ক আছে। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। আমরা যে তিনটি ম্যাচে হেরেছি, নাওয়াজ শেষ ওভারটি করেছে।”
শুধু অধিনায়ক বাবরের নয়, পুরো ম্যানেজমেন্টে ত্রুটি দেখছেন এ সাবেক পেসার, “ওয়ান ডাউনে ব্যাট করতে হবে বাবরকে। শাহীন শাহ আফ্রিদির ফিটনেসের বড় সমস্যা রয়ে গেছে। অধিনায়কত্বের বড় ত্রুটি এবং ম্যানেজমেন্টেও বড় ত্রুটি”।
“আমরা আপনাদের সমর্থন করব, কিন্তু আপনি কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছেন? আপনি এমনিভাবে একটি টুর্নামেন্টে যেতে পারেন না এবং আশা করতে পারেন যে প্রতিপক্ষ আপনাকে জিততে দেবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা