ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
যে সমীকরণে এখনো সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান
বর্তমানে ‘বি গ্রুপের’ পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে পাকিস্তান। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। এখন পর্যন্ত কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি দলটি। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের সেমিতে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে তাদের।
তবে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যেতে পারেন বাবররা। এজন্য বাকি তিনটি ম্যাচে জিততেই হবে তাদের। এছাড়া অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। ‘এ দল হারলে লাভ হবে’, ‘ওই দল জিতলে সুবিধা হবে’ – এরকম অঙ্ক কষতে হবে পাকিস্তান দলকে।
সামনে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। সবকটিতেই জিততে হবে তাদের। তাতে বাবরদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬। কিন্তু এক ম্যাচে হারলেও দেশে ফেরার টিকিট কাটতে হবে তাদের।
টানা তিন ম্যাচ জয়ের পর অঙ্ক কষতে হবে পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয় চাইতে হবে তারা। তবে সেই প্রার্থনাতেই কাজ হবে না।জিম্বাবুয়েকেও পয়েন্ট হারাতে হবে। খাতায় কলমে ফেভারিট ভারতের বিরুদ্ধে হারতে হবে তাদের। পাশাপাশি বাংলাদেশ বা নেদারল্যান্ডসের বিপক্ষেও জিম্বাবুয়েকে হারতে হবে।
শুধু ভারত নয়, সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। সামনে ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আছে টাইগারদের। পাকিস্তান চাইতে হবে ভারতের বিপক্ষে হেরে যাক লাল-সবুজ জার্সিধারীরা।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় চাইবেন বাবররা। সেক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৫। বাংলাদেশের হবে ৪। আর দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে যাবে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা