ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন সিকান্দার রাজা
প্রথম পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। এই পর্বে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ছাড়াও একটি ম্যাচ খেলেছে তারা। সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া অনেকটাই সহজ হবে জিম্বাবুয়ের জন্য। কেননা মূলপর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ভারত। শক্তিশালী ভারতকে হারাতে না পারলেও এরপর যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে জিম্বাবুয়ে, তাহলে ভারত ছাড়া অন্য দলগুলোর চেয়ে খানিকটা এগিয়েই থাকবে তারা।
অবশ্য এরপরেও দলটির সেমিফাইনালে খেলা নির্ভর করবে গ্রুপের বাকি দলগুলোর পারফরম্যান্সের ওপর। এসব সমীকরণ ভালোভাবেই জানা আছে রাজার। আপাতত একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি। নজর রাখছেন বাংলাদেশ বধের দিকেই।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর রাজা বলেন, 'জিম্বাবুয়ের এখানে কিছু অর্জন করার সুযোগ আছে। আমি সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তাভাবনা করছি না। আমরা একটি একটি ম্যাচ খেলে এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নজর দিচ্ছি এবং এখানে জিততে চাই।'
'আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি ঠিকই, তবে আমরা গ্রুপের যেকোনো দলকেই হারিয়ে দিতে পারি। মূল কথা হচ্ছে, যে দল ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। আপনি জানেন না জিম্বাবুয়ে কীভাবে শেষ করবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা