ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও

২০২২ অক্টোবর ২৮ ১৫:১৫:৩০

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ (শুক্রবার) সকালে প্রথম ম্যাচে আফগানিস্তান-আয়ারল্যান্ড মাঠে নামার আগেই বৃষ্টি বাধায় পড়ে যায়। ম্যাচের টস হওয়ার সুযোগ হয়নি। ফলে অনেকক্ষণ অপেক্ষা করে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

দিনের দ্বিতীয় খেলারও পরিস্থিতি প্রায় একই। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দল অপেক্ষা করছে মাঠে নামার। তবে বৃষ্টি তাদের সুযোগ দিচ্ছে না। এদিকে তীব্র বৃষ্টির কারণে পিছিয়েছে এ ম্যাচের টসও।

এ ম্যাচের আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলই একটি করে ম্যাচে হেরেছে এবং জয় পেয়েছে। তাই সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ