ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের ভাগ্য বাংলাদেশের হাতে
কিন্তু শেষ বলের নাটকীয়তায় জিম্বাবুয়ের কাছে ১ রানে পরাজিত হয় পাকিস্তান। এই হারে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপ থেকে কি ছিটকে পড়বে পাকিস্তান? তবে এখনো সেমিফাইনালে খেলা আশা বেঁচে আছে পাকিস্তানের।
সুপার টুয়েলভে ‘গ্রুপ ২’য়ে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে দুই ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি পাকিস্তান। ফলে টেবিলের তলানিতে পড়ে আছে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জিম্বাবুয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে এসেছে।
দিনের আরেক খেলায় ভারত ৫৬ রানে নেদারল্যান্ডসকে ও বাংলাদেশকে ১০৪ রানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশও নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করেছিল।
যদিও এখনো প্রতিটি দলের সামনেই সেমিফাইনালে খেলা আশা টিকে রয়েছে। তবে পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে পরবর্তী তিনটি ম্যাচে জয়লাভ করতে হবে তাদের সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির পারফরম্যান্সের উপর।
পাকিস্তানের পরবর্তী খেলা নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে। এখানে প্রতিটি ম্যাচে জয়লাভ করতে হবে পাকিস্তানকে সেই সাথে তাকিয়ে থাকতে হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের দিকে।
দক্ষিণ আফ্রিকার পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হেরে গেলে তবেই পাকিস্তান যেতে পারবে সেমিফাইনালে। তবে সেই প্রার্থনাতেই কাজ হবে না।জিম্বাবুয়েকেও পয়েন্ট হারাতে হবে। খাতায় কলমে ফেভারিট ভারতের বিরুদ্ধে হারতে হবে তাদের।
পাশাপাশি বাংলাদেশ বা নেদারল্যান্ডসের বিপক্ষেও জিম্বাবুয়েকে হারতে হবে। শুধু ভারত নয়, সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে।
সামনে ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়েরয় বিপক্ষে খেলা আছে টাইগারদের। পাকিস্তান চাইতে হবে ভারতের বিপক্ষে হেরে যাক লাল-সবুজ জার্সিধারীরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় চাইবেন বাবররা। সেক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৫। বাংলাদেশের হবে ৪। আর দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে যাবে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা