ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হেরে যা বললেন বাবর
ভারতের পর জ়িম্বাবোয়ের কাছেও হেরে সেমিফাইনালে যাওয়া কঠিন করে ফেলল পাকিস্তান। দলের এমন হারের পর অধিনায়ক বাবর বলেন, “দলের খেলা খুব হতাশাজনক। ব্যাটিং একদমই ভাল হয়নি। প্রথম ৬ ওভারে খুব খারাপ ব্যাটিং করেছি আমরা। শাদাব খান এবং শান মাসুদ জুটি গড়েছিল। শাদাবের আউট হয়ে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক। এর পরেই একের পর এক উইকেট পড়তে থাকে। ব্যাটারদের উপর চাপ বাড়তে থাকে। শেষের দিকটা ভাল হচ্ছিল। দলের সবার সঙ্গে বসব। এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নেব। পরের ম্যাচে দাপটের সঙ্গে ফিরে আসব আমরা।”
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলেই ৩ রান মহম্মদ নওয়াজ়। দ্বিতীয় বলে ৪ মারেন মহম্মদ ওয়াসিম। এমন অবস্থায় ৪ বলে ৪ রান দরকার ছিল পাকিস্তানের। তৃতীয় বলে মাত্র ১ রান হয়। চতুর্থ বলে রান হয়নি। পঞ্চম বলে মারতে গিয়ে উইকেট দিয়ে দেন নওয়াজ়। শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেটাই করতে পারলেন না বাবররা। ১ রান নেওয়ার পরই রান আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদি। আর একটু হলে যদিও জ়িম্বাবোয়ের উইকেটরক্ষক রেগিস চাকাভা বলটা ফস্কেছিলেন। শেষ মুহূর্তে কোনও মতে বলটি উইকেটে লাগান তিনি। ম্যাচ জিতে নেয় জ়িম্বাবোয়ে।
গত রবিবার ভারতের বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৯ রান তুলেছিল পাকিস্তান। সেই ম্যাচেও শেষ বলে গিয়ে হেরেছিল তারা। বিরাট কোহলি ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা