ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
১৭৪ বছরের নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন বাংলাদেশ
দুনিয়ার সবচেয়ে বিখ্যাত মাঠ হয়তো না। তবে ব্যাটে-বলে খেলার যতগুলো বিখ্যাত ভেন্যু আছে, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) তাদের মধ্যে অন্যতম সেরা। ক্রিকেটের ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী এই এসসিজি। অস্ট্রেলিয়ার সিডনিতে ১৭৪ বছর আগে ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত এই মাঠে আগে কখনই খেলেনি বাংলাদেশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচ দিয়ে এই ভেন্যুতে অভিষেক হতে যাচ্ছে টাইগারদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪৪ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।
বুকের মধ্যে ১৭৪ বছরের ক্রিকেট ঐতিহ্যকে ধারণ করা এসসিজিতে খেলার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দারুণ খুশি সাকিবের কণ্ঠে। তবে চাপা আক্ষেপও আছে। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে যে কখনও এসসিজিতে খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের।
ইন্টারনেটের সুবাদে বাইশ গজ থেকে মাঠের বিভিন্ন দিকের বাউন্ডারি সীমানার দূরত্ব ছাড়া এসসিজির আর কিছুই জানা নেই তাঁর। তবে ঐতিহাসিক এই মাঠে খেলতে যাওয়ার আগে উত্তেজনা প্রকাশে দ্বিধা করলেন না টাইগার দলপতি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা নিয়ে সাকিব বলছিলেন, “খুবই ভালো মাঠ। অনেক ঐতিহাসিক একটা জায়গা। যেখানে আমিসহ পুরো দলই প্রথমবার খেলতে যাচ্ছে। এই রকম একটা ভেন্যুতে আমরা অবশেষে খেলতে পারছি, আমাদের জন্য অবশ্যই একটু উত্তেজনা কাজ করবে।
যদিও উচিত ছিলো, আগেও কিছু ম্যাচ খেলি। কিন্তু সেটা হয়নি। এখন যেহেতু হচ্ছে, সবার জন্যই সুযোগ এই রকম একটা জায়গায় এমন একটা টুর্নামেন্টে দেশের জন্য বড় কিছু করার।” ১৯ শতকের একটা সময় পর্যন্ত সিডনি ক্রিকেট গ্রাউন্ডের জায়গাটি ছিল ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়।
এখন সেটা স্থাপনায় আধুনিকতা ও ক্রিকেটীয় ঐতিহ্যের ধারক ও বাহক। ২০০৭ সালে এই মাঠেই একই ম্যাচে দুই কিংবদন্তি প্রয়াত শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন। অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের ক্যারিয়ারের একমাত্র ত্রিপল সেঞ্চুরির সাক্ষী হয়ে আছে এসসিজি।
এছাড়া দুই ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের বিখ্যাত ৩৫৩ রানের জুটি তো এই মাঠেই। ক্রিকেটের বহু ইতিহাসের সাক্ষী এসসিজিতে বৃহস্পতিবার বাংলাদেশ নামবে নিজেদেরকে ছাপিয়ে যেতে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে চলমান আসরে।
দক্ষিণ আফ্রিকা ম্যাচে দ্বিতীয় জয় পেলে আরেক ইতিহাস তো বটেই, সেমিফাইনালে যাওয়ার পথও সুগম হবে টাইগারদের। এসসিজিকে স্বরণীয় করে রাখতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল নয়টায় মাঠে নামছে সাকিববাহিনী৷
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা