ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হেরে সেঞ্চুরিয়ান রুশোকে নিয়ে যা বললেন অধিনায়ক সাকিব
কোলপাকে যাওয়া রুশো বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) বিশ্বের বিভিন্ন লিগে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দারুণ অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনি। বেশ কিছুদিন আগে জাতীয় দলে ফিরেই নিজের সামর্থ্যের জানান দেন তিনি।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপ খেলতে আসেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ না মিললেও বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই করেছেন সেঞ্চুরি। ম্যাচ শেষে রুশোর প্রশংসা করেন সাকিব।
তিনি বলেন, 'অবশ্যই থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। ভালো করতেই পারে, ওর অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে। এটা আসলে ওই (রাইলি রুশো) ভালো বলতে পারবে কিভাবে ভালো করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে ও অনেক হাংরি ছিল ভালো করার জন্য, অনেকদিন পরে এসেছে, তাই অনেক কিছু আছে প্রমাণ করার।'
'দেশের জন্য যেভাবে খেলেছে তার ওর সেলিব্রেশন দেখেই বুঝা গেছে। যেভাবে ও ব্যাটিং করেছে ক্রেডিট অবশ্যই দিতে হবে, আমাদের কোনো সুযোগই দেয়নি। মেবি একটা হাফ চান্স মত ছিল তখন তার রান মেবি ৮০-৯০ মত হবে।'
ম্যাচ ৫৬ বলে সাতটি চার ও আটটি ছক্কায় ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রুশো। সাউথ আফ্রিকা করে পাঁচ উইকেটে ২০৫ রান। বাংলাদেশ অলআউট হয়েছে ১৬.৩ ওভারে, ১০১ রান করে।
এমন পারফরম্যান্সের পরও বোলারদের দায় দিতে নারাজ সাকিব। তার মতে, রুশো ছাড়া আর কোনও ব্যাটারের বিপক্ষে খারাপ করেনি তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা।
সাকিব বলেন, 'আমার কাছে মনে হয়না আমি খুব বেশি খারাপ বোলিং করেছি, রাইলি রুশো ছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিন্তু বাউন্ডারি মারতে পারেনি। আর রুশো আজ যেভাবে বোলিং করেছে সো আমাদের একজন বোলারকেও আমার কাছে মনে হয় না ফেস করতে কঠিন হয়েছে তার। সো আমি বোলিং নিয়ে চিন্তিত না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা