ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অন্য কন দলের নয়, চলতি বিশ্বকাপে যে রেকর্ড শুধুই বাংলাদেশের

২০২২ অক্টোবর ২৭ ১৭:০৪:৩৬

অন্য কন দলের নয়, চলতি বিশ্বকাপে যে রেকর্ড শুধুই বাংলাদেশের

সিডনিতে দক্ষিণ আফ্রিকা করেছিল ৫ উইকেটে ২০৫ রান। জবাবে ১০১ রানে থামে বাংলাদেশ। লজ্জার রেকর্ডের জন্য অবশ্য নুরুল হাসান সোহানের একটি ভুল বড় দায়ী। সোহানের কারণে ম্যাচে ৫ রান পেনাল্টির শিকার হয় বাংলাদেশ। সাকিবের বোলিংয়ের সময় নড়াচড়া করায় ৫ রান জরিমানা গুনতে হয় বাংলাদেশকে।

যদি সোহান না নড়তো তবে পেনাল্টিতে ৫ রান যোগ হতো না দক্ষিণ আফ্রিকার ইনিংসে। সেক্ষেত্রে ২০০ রানের বেশি হতো না প্রোটিয়াদের। তখন বাংলাদেশ হারতো ৯৯ রানে।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে পথচলার শুরুতে এই ফরম্যাটের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ। ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানের বিশাল ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ।

সেই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৩ রান করেছিল পাকিস্তান। জবাবে ১০১ রানে অলআউট হয়ে গিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ