ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাউথ আফ্রিকার কাছে হেরে যে বিষয় দায় দিলেন সাকিব
যে কারণে ক্রিকেটারদের বড় তাড়া করার অভ্যাসও নেই। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় রান তাড়া করতে নেমে হারার পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে কাঠগড়ায় দাঁড় করালেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, সেখানে তাদের দূর্বলতা রয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল। আমরা এক্সিকিউশনটা ঠিকভাবে করতে পারেনি। আমাদের আসলে বিশ্বাসে ঘাটতি থাকতে পারে, এইটা একটা কারণ। এরকম বড় রান তাড়া করে আমরা ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ জিতি না। এই একটা জায়গাতে মনে হয় আমাদের দুর্বলতা থাকতে পারে। এই জায়গা গুলোতে আমরা খুব একটা অভস্ত বলে মনে হয় না।’
‘এমন না যে আমরা এর আগে বড় স্কোর করিনি। আজকে সিডনির উইকেট ভালো ছিল। আমি আসলেই হতাশ, আমরা আরো ভালো ব্যাটিং করতে পারতাম। দুইশো রান চেজ করতে না পারলেও, একটা ভালো ব্যাটিং ডিসপ্লে শো করার সুযোগ ছিল।’
২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে দুই ছক্কা ও এক চারে ১৭ রান তুলেছিলেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে কোন উইকেট না হারিয়ে ৯ রান তুললে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় বিনা উইকেটে ২৬ রান। তবে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
দ্রুত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবের দল। হারের জন্য ব্যাটিংকে দায় দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। সাকিব বলেন, ‘আমরা দুই ইনিংসের প্রথম ওভার যেভাবে শুরু করেছি সেভাবে মোমেন্টাম রাখতে পারিনি। আজকে যদি দুই পার্ট চিন্তা করেন আমরা ব্যাটিংটা খুব খারাপ করেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা